1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিউজিল্যান্ডের হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে এনরোলড হলেন সুনামগঞ্জের মিসকাওয়াত হোসেন রিয়ান প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় শাল্লায় কিশোরীকে জোরপূর্বক ধ/র্ষণের  অভিযোগে যুবক গ্রেফতার জামায়াত-এনসিপির সুপারিশের ইউনূস আমলের ডিসিদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছেই তাহিরপুর থেকে ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকার চালান জব্দ বিশ্বম্ভরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের সঙ্গে মা/রা গেলেন বাবা-মা ধোপাজান নদীতে ড্রেজার-বোমা আগ্রাসন রোধে গণপ্রতিরোধের ডাক বারকি শ্রমিক সংঘের উজানের ভারী বর্ষণে জুলাই-আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যার আশঙ্কা

সুনামগঞ্জ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী সভা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬, ৩.৪৫ পিএম
  • ৭৪৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ প্রেসক্লাবের ঈদপুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার রাতে পৌর মার্কেটস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ সততা, নিষ্টা ও দায়িত্বশীলতার সঙ্গে দেশের সার্থ-সার্বভৌমত্ব অক্ষুন্ন রেখে সংবাদ পরিবেশনের পরামর্শ দেন। একই সঙ্গে জঙ্গিবাদ, সন্ত্রাস প্রতিরোধে জনগণকে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালানোর আহ্বান জানান। বক্তারা বস্তুনিষ্টভাবে জেলার বিভিন্ন দফতরের দুর্নীতির খবর পরিবেশনের জন্যও প্রেসক্লাবের সদস্যদের আহ্বান জানান। যাতে এই জেলার জনগণ উপকৃত হন।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তাহের আলম মনসুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে, আরটিভির স্টাফ রিপোর্টার আবেদ মাহমুদ চৌধুরী, প্রথম আলোর প্রতিনিধি খলিল রহমান, কালের কণ্ঠ ও একাত্তর টিভির প্রতিনিধি শামস শামীম, দৈনিক আমাদের সময় প্রতিনিধি বিন্দু তালুকদার, সুনামগঞ্জের খবরের যুগ্ম বার্তা সম্পাদক মো. আকরাম উদ্দিন, যমুনা টিভির প্রতিনিধি মাহমুদুর রহমান তারেক, ইন্ডিপেন্ডেন্ট টিভি ও ভোরের কাগজের প্রতিনিধি জাকির হোসেন, মাছরাঙ্গা টিভি ও জনকণ্ঠের প্রতিনিধি এমরানুল হক চৌধুরী, এনটিভির প্রতিনিধি দেওয়ান গিয়াস, চ্যানেল নাইনের প্রতিনিধি এ আর জুয়েল, একুশে টিভি প্রতিনিধি আব্দুস সালাম, সাংবাদিক আশিক পীর প্রমুখ।
সভায় প্রেসক্লাবের সদস্যরা আগামী সপ্তাহে প্রেসক্লাবের সদস্যদের নিয়ে এক প্রীতি ফুটবল খেলার আয়োজনের সিদ্ধান্ত নেন। সুনামগঞ্জ বালুরমাঠে শীঘ্রই ফুটবল খেলাটি অনুষ্টিত হবে বৈঠক সূত্রে জানা গেছে। ফুটবল খেলা


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!