1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

জামালগঞ্জে একতা যুবসংঘের উদ্যোগে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬, ১.৫০ পিএম
  • ৬২০ বার পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার::
সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে সবাইকে সোচ্ছার হওয়ার আহবান জানিয়ে জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়ন একতা যুবসংঘের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় স্থানীয় কারেন্টের বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী এ মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণীপেশার কয়েক শতাধিক লোকজন অংশ নেন। মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রশীদ আহমদ। এছাড়াও বক্তব্য রাখেন জামালগঞ্জ প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. দিল আহমেদ, কোষাধ্যক্ষ মোঃ আখতারুজ্জামান তালুকদার, একতা যুবসংঘের সভাপতি মোঃ লোকমান হোসেন, সাধারন সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম, আইন বিষয়ক সম্পাদক কোরবান আলী, আমির হোসেন, গোলাম হোসেন, আবু হুরায়রা, রাজন, সামছুল প্রমুখ। নেতৃবৃন্দরা বলেন, দেশে ইসলাম প্রতিষ্ঠার নামে যেভাবে বিদেশী এবং দেশের নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে তা ইসলাম সমর্থন করেনা। যারা মানুষ হত্যা করে তারা ইসলামের শক্রু। দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে জাতি আজ ঐক্যবদ্ধ। অবিলম্বে ঐ সমস্ত সন্ত্রাসী ও জঙ্গীদের গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট জোর দাবী জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!