1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

দক্ষিণ সুনামগঞ্জে ট্রাকের ধাক্কায় ৬ষ্ট শ্রেণির স্কুলছাত্রী নিহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬, ১২.৪৬ পিএম
  • ৬২৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-দিরাই সড়কের ঘাগলি এলাকায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় লাকী রানি দাস (১৩) নামে ৬ষ্ট শ্রেণি পড়–য়া এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত লাকী ঘাগলী নারায়নপুর নি¤œমাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। সে পাশ্ববর্তী নারায়নপুর গ্রামের যতীন্দ্র দাসের মেয়ে। ঘটনার পরপরই ট্রাক ফেলে পালিয়ে যায় চালক ও তার সহযোগী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লাকি রানী দাস বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিল। পথে ঘাগলি গ্রামের কাছে একটি পণ্যবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময় সে ছিটকে সড়কের উপর পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় উত্তেজিত স্থানীয় লোকজন প্রায় আধা ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। ফলে সুনামগঞ্জ দিরাই সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!