1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল সুনামগঞ্জে নবমী পূজার দিনে মণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি সুনামগঞ্জে ৪৪৬ পূজামণ্ডপে ২ হাজার ৮৮২ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছে সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক ১ মধ্যনগরে হাওরে পূজাম-প পরিদর্শনে যাবার সময় সেতুতে নিম্নমানের উপকরণের ব্যবহার দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল নেত্রকোণার সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ও খুনীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

পিস্তল, ককটেলসহ উত্তরা থেকে দুই জেএমবি জঙ্গী আটক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬, ৮.৩২ এএম
  • ৬৫৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
রাজধানী ঢাকার উত্তরা ৬ নম্বর সেক্টর থেকে অস্ত্রসহ জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটকরা হলেন কামরুজ্জামান ওরফে সাগর (২৪) ও মো. রাশেদ গাজী ওরফে রাশেদ (২২)।
র‌্যাব-১ এর চেকপোস্ট থেকে আজ বৃহস্পতিবার ভোরে তাদের আটক করা হয়। আজ বৃহস্পতিবার র‌্যাব সদর দপ্তরের মিডিয়া শাখার সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
র‌্যাব-১ এর অপানেশন অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আকরাম জানান, উত্তরা ৬ নম্বর সেক্টরের রাস্তায় চেকপোস্টে র‌্যাব সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। ভোর ৪টা ২৫ মিনিটে রাস্তায় তাদের গতিবিধি সন্দেহজনক হলে তল্লাশি করতে চাইলে একজন দৌড় দেয়। পরে র‌্যাব সদস্যরা তাদের আটক করে।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৯টি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। ককটেলগুলো একটি বাজারের ব্যাগে করে বহন করছিল তারা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!