1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সুনামগঞ্জ জেলা কমিটি গঠিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১৭, ৫.৩২ পিএম
  • ৫৯১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
‘বাংলাদেশ প্রগতি লেখক সংঘ’ সুনামগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে জামাইপাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রগতি লেখক সংঘের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।
নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে রমেন্দ্র কুমার দে মিন্টু ও নির্মল ভট্টাচার্য্য। কমিটির সহ সভাপতি মনোনীত হয়েছে কবি ও গবেষক ইকবাল কাগজী, চিত্তরঞ্জন তালুকদার, কুমার সৌরভ ও অ্যাডভোকেট সালেহ আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন কবি জয়ন্ত কুমার পাল ও অনুপ নারায়ন তালুকদার। কমিটির কোষাধ্যক্ষ হয়েছেন কবি ও সংস্কৃতিকর্মী মানবেন্দ্র কর। নবগঠিত কমিটির সম্পাদক ম-লী মনোনীত হয়েছেন অ্যাডভোকেট এনাম আহমেদ, জাহাঙ্গীর আলম ও শামস শামীম।
কমিটির সদস্যবৃন্দ হলেন, বিজনসেন রায়, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সঞ্চিতা চৌধুরী, কল্লোল তালুকদার চপল, এনামুল কবির, আলাউর রহমান ও মোবারক হোসেন রুবেল।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রগতিলেখক সংঘের সহ সাধারণ সম্পাদক জ্যোতিষ মজুমদার ও অর্থ সম্পাদক সুব্রত দাশ।
প্রগতিলেখক সংঘের নেতৃবৃন্দ পাঠ্যবইয়ে বিকৃতি ও বিভ্রান্তিতে উদ্বেগ প্রকাশ করে দ্রুত সংশোধনের দাবি জানান। বক্তারা বলেন, আমাদের পাঠ্যবইয়ে এখন প্রগতি ও বিজ্ঞানবিরোধীদের চিন্তা-চেতনা বাস্তবায়িত হচ্ছে। এটা একটি বিজ্ঞান মনষ্ক উন্নত জাতি গঠনের অন্তরায়। বক্তারা গতকাল বৃহষ্পতিবার রাতে জেলা আইনজীবী সমিতি কর্তৃক অনুষ্ঠিত নৈশভোজ অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করে বিভ্রান্তিকর বক্তব্য রাখায় দুঃখপ্রকাশ করেন। উল্লেখ্য পুলিশ সুপার তার বক্তব্যে ধর্মশিক্ষাকে অফসনাল করায় জঙ্গিবাদ ও নাস্তিক্যবাদ মাথাচাড়া দিয়েছে বলে মন্তব্য করেন। উল্লেখ্য বাংলাদেশের পাঠ্যসূচিতে তৃতীয় শ্রেণি থেকে দশ শ্রেণি পর্যন্ত ধর্মশিক্ষা বাধ্যতামূলক রয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!