1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

দিরাইয়ে জলমহাল দখল নিয়ে ত্রি মার্ডার: দুই পক্ষের পাল্টাপাল্টি মামলা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১৭, ৩.৪১ পিএম
  • ৩৪৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দিরাইয়ে জারুলিয়া জলমহাল দখল নিয়ে তিনজনের মৃত্যুর ঘটনায় দুই পক্ষের পাল্টাপাল্টি মামলা দায়ের হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে দিরাই থানায় দুই পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করে। এক পক্ষের মামলায় দিরাই উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৩৯ জনকে হত্যা মামলার আসামী করা হয়েছে। আরেক পক্ষ ২৯ জনের বিরুদ্ধে জলমহাল লুটপাটের মামলা দায়ের করেছে। তবে এখনো কেউ গ্রেফতার হয়নি।
উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য একরার হোসেন তার পক্ষের তিনজনের প্রাণহানীর ঘটনায় উপজেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়র মোশারফ মিয়া, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়সহ ৩৯ জনকে আসামী করা হয়েছে। জলমহাল দখল নিয়ে রিপোর্ট করায় একরার হোসেন দিরাই উপজেলা প্রেসক্লাবের সদস্যসচিব ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি জিয়াউর রহমানকেও আসামী করা হয়েছে।
অন্যদিকে জারুলিয়া জলমহালের ইজারাদার ধনঞ্জয় দাস ২৯ জনের বিরুদ্ধে লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যাচেষ্টার মামলা দায়ের করেছেন। মামলায় একরার হোসেনকে প্রধান আসামী করা হয়েছে।
উল্লেখ্য গত ১৭ জানুয়ারি জারুলিয়া জলমহালের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে একরার হোসেন পক্ষের তাজুল ইসলাম, সাহারুল ও উজ্বল নামের ৩ জন মারা যান। অন্যপক্ষেরও কয়েকজন আহত হন।
দিরাই থানার ওসি মো. আব্দুল জলিল দুই পক্ষের পাল্টাপাল্টি মামলা দায়েরের ঘটনাটি নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য কার্যক্রম চালাচ্ছে পুলিশ। কোন নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন সেইদিকে দৃষ্টি রয়েছে। কয়েকজন নিরপরাধ মানুষকে নানা কারণে মামলার আসামী করা হয়েছে বলে তিনি জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!