1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

দিরাইয়ে রাস্তায় পড়ে থাকা জ্বরে আক্রান্ত পরিচয়হীন ব্যক্তিকে উদ্ধার করলো পুলিশ

  • আপডেট টাইম :: বুধবার, ১ এপ্রিল, ২০২০, ২.০৬ পিএম
  • ২৩১ বার পড়া হয়েছে

দিরাই-শাল্লা প্রতিনিধি ঃঃ
সুনামগঞ্জের দিরাইয়ে রাস্তার পাশে পরে থাকা জ্বরে আক্রান্ত অজ্ঞাত নামা এক ব্যাক্তিকে উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে খবর পেয়ে দিরাই থানা পুলিশ দিরাই-মদনপুর সড়কের শরীফপুর এলাকা থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে আসে। তার গায়ে প্রচন্ড জ্বর, হাতে ইনজেকশন পুশ করার ক্যানোলা ও প্রস্রাবের রাস্তায় নল লাগানো ছিলো। অনেক ডাকাডাকি করার পর চোখ মেলে থাকালেও কোন কথা বলছেনা। ধারণা করা হচ্ছে সে কোন হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। সেখান থেকে পালিয়ে এসেছে অথবা কেউ তাকে রাতের আধারে এখানে ফেলে গেছে। কর্তব্যরত ডাক্তার জয়ন্ত চক্রবর্তী জানান, সে জ্বরে আক্রান্ত, হাতে ক্যানোলা ও প্রস্রাবের রাস্তায় নল লাগানো, মনে হচ্ছে মানুষিক ভারসাম্যহীন, হয়তোবা কোথাও চিকিৎসাধীন ছিলো। দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল জানান, ৭ টার দিকে রাস্তার পাশে এক ব্যাক্তি পরে থাকতে দেখে গ্রামের ইউপি সদস্য ফোন দিয়ে জানালে সেখান থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। সে কথা বলতে পারছেনা। নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!