1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানের ‘একাত্তরে সুনামগঞ্জ’ এখন বাজারে: অনলাইনে বুকিংয়ের সুযোগ

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬, ৪.০৯ পিএম
  • ৫৮৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান রচিত ‘একাত্তরে সুনামগঞ্জ: গণহত্যা, নারীনির্যাতন, অগ্নিসংযোগ ও অন্যান্য’ এখন পাওয়া যাচ্ছে সুনামগঞ্জসহ সারা দেশে। স্বাধীনতার ৪৫ বছর পর সরেজমিন সুনামগঞ্জের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান, যুদ্ধক্ষেত্র, গণহত্যাস্থল, গণকবর এলাকা সরেজমিন অনুসন্ধান করে বইটি রচনা করেছেন তিনি। স্বাধীনতার ৪৫ বছর পর খুঁজে বের করেছেন বীরাঙ্গনা ও বিস্মৃতপ্রায় মুক্তিযোদ্ধাদের। খুঁজে বের করেছেন একাত্তরে গণযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সামাজিক ইতিহাসের অনালোকিত নায়কদের। বইটিতে এসবের পাশাপাশি জেলার রাজাকার, আল বদর, আল শামসদের তালিকাও রয়েছে। মুক্তিযুদ্ধের গবেষকরা বলেছেন সুনামগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাসে এ পর্যন্ত প্রকাশিত বইয়ের মধ্যে অন্যতম সমৃদ্ধ এই ঐতিহাসিক গ্রন্থটি।
গত ৬ ডিসেম্বর সুনামগঞ্জ মুক্ত দিবসে শহীদ জগৎজ্যোতি পাঠাগারে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন শেষে এখন সর্বত্র বইটি পাওয়া যাচ্ছে। সুনামগঞ্জ পৌরবিপণিস্থ ‘মধ্যবিত্ত’-এ পাওয়া যাচ্ছে বইটি। এছাড়া দেশের যে কোন প্রান্ত থেকেই অনলাইনে বইটি সংগ্রহ করার সুযোগ রয়েছে। অনলাইনে বুকিং এর জন্য এই নম্বরে (০১৭১১৯৫৫১৯২) যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতদিন যারা বইটি সংগ্রহে আগ্রহ প্রকাশ করেছিলেন তারা এই নম্বরে যোগাযোগ করে বইটি সহজেই পেতে পারেন।
উল্লেখ্য গত নভেম্বর মাসে সিলেটের বিখ্যাত প্রকাশনী নাগরী মুক্তিযুদ্ধের ঐতিহাসিক গ্রন্থটি প্রকাশ করেছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!