1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

গান প্রতারণার মামলায় জামিন পেলেন গীতিকার কবির বকুল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬, ৩.১৭ এএম
  • ৭২৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
“প্রেমেরে মানুষ ঘুমাইলে চাইয়া থাকে” গানটি প্রতারণার মাধ্যমে পিএ কাজল পরিচালিত একটি চলচ্চিত্রে ব্যবহারের মামলায় গীতিকার কবির বুকল বুধবার সুনামগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন।
বুধবার সকাল ১১ টায় জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সদর জোন শহীদুল আমীন এর আদালতে সেচ্ছায় হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তার জামিন মঞ্জুর করেন। কবির বকুল মামলায় হাজির হয়ে আদালতকে জানান, এ গানটির মুল গীতিকার মামলার বাদী জবান আলী। চলচ্চিত্রের পরিচালক তার অজান্তে এ গানটিতে তার নামে ব্যবহার করেছেন এ গানটির মুল গীতিকার পল্লিকবি জবান আলী বলে আদালতকে অবগত করেন তিনি। আদালত তার বক্তব্য শোনে তাকে জামিন প্রদান করেন।
উল্লেখ্য গত ১৩ এপ্রিল ২০১৬ তারিখে গানটির মুল গীতিকার পল্লিবাউল জবান আলী তাদের বিরুদ্দে প্রতারণার অভিযোগ এনে সুনামগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত একটি মামলা দায়ের করেন। মামলায় চলচ্চিত্র পরিচালক পি এ কাজল ও কবির বকুল বিরুদ্ধে সমন জারি পর আদালতে হাজির না হওয়া আদালত ১ ডিসেম্ভর তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।
মামলা বিবরণীতে জানা যায়, বাউল জবান আলীর রচয়িত গানটি “প্রেমেরে মানুষ ঘুমাইলে চাইয়া থাকে”  জনপ্রিয় কন্ঠশিল্পি কুর্মা বিশ্বজিৎ তার রোদেলা দুপুর এলব্যামে গেয়েছিলেন। এছাড়াও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন টেলিভিশনে প্রচারিত হয়েছে গানটি। তার এই গানটি চলচ্চিত্র পরিচালক পি এ কাজল মার্কেট থেকে সংগ্রহ করে তার পরিচালিত একটি ছবি “পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ” এ গাতিকার কবির বকুলের নামে চালিয়ে দেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!