1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি: বিমানের ছয়জন সাময়িক বরখাস্ত

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬, ২.৩৭ পিএম
  • ৫৪৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটির ঘটনায় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বিমানের ছয় জনকে সাময়িক বরখাস্ত করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বরখাস্তকৃতরা হলেন-এস এম রোকনুজ্জামান, সামিউল হক, মিলন চন্দ্র বিশ্বাস, লুৎফুর রহমান , জাকির হোসাইন এবং সিদ্দিকুর রহমান । এদের মধ্যে সিদ্দিকুর রহমান টেকনিশিয়ান এবং বাকি পাঁচ জন বিমানের প্রকৌশল কর্মকর্তা ।
এর আগে বিমানের তদন্ত কমিটি  প্রাথমিক রিপোর্টে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। কমিটির প্রতিবেদনে বলা হয়- কর্তব্যে অবহেলার কারণে বিমানে ত্রুটি দেখা দেয়। বুধবার বিকেলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান। সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন,  রাতের মধ্যেই ওই ছয় জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, কমিটির তদন্তে বলা হয়, তিনটি কারণে বিমানে ত্রুটি দেখা দিতে পারে। কারণগুলো হলো- ইঞ্জিনের ত্রুটি (পার্টস কাজ না করা), আবহাওয়া সংক্রান্ত এবং কর্তব্যে অবহেলা। প্রাথমিক তদন্তে প্রথম দুটি কারণের অস্তিত্ব পাওয়া যায়নি। সে ক্ষেত্রে  তদন্তে কর্তব্যে অবহেলার বিষয়টি উঠে এসেছে।

মন্ত্রী বলেন, বিমানের টেকনিক্যাল বিভাগের কর্মকর্তারা এই অবহেলার জন্য দায়ী।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তদন্ত কমিটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর কাছে  প্রতিবেদন হস্তান্তর করে। নির্ধারিত সময়ের একদিন আগেই কমিটি  এই প্রতিবেদন দিয়েছে বলেও জানান মন্ত্রী। শিগগিরই পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে।

এসময় বিমানের সচিব এসএম গোলাম ফারুক উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!