1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

শহীদ মিনারবিহীন জামালগঞ্জ কলেজ

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬, ৫.৪৪ পিএম
  • ৫৭৬ বার পড়া হয়েছে

আরিফ বাদশা, জামালগঞ্জঃ
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার একমাত্র উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান হলো জামালগঞ্জ ডিগ্রী কলেজ। জামালগঞ্জ হ্যালিপ্যাড মাঠ সংলগ্ন অত্যন্ত মনোরম পরিবেশে কলেজটির অবস্থান। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয় কলেজটি। প্রতিষ্ঠাকাল থেকেই কলেজটি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। ফলাফল ভালো, আজ অবধি কোন বছরই ফলাফল শুন্য হয়নি। তবে প্রতিষ্ঠার পর থেকেই এই কলেজটিতে বাঙ্গালির জন্মের স্মারক শহীদ মিনার নেই! এতে দেশপ্রেমিক জনতা বিশেষ করে কলেজের শিক্ষার্থীরা মর্মাহত।
প্রতিষ্টালগ্ন থেকে এলাকার শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ কলেজের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। থেমে নেই জামালগঞ্জ ডিগ্রী কলেজের অগ্রযাত্রা।
তবে বর্তমানে কলেজটি নানা সমস্যায় হাবুডুবু খাচ্ছে। কিছুদিন আগে যদিও সুনামগঞ্জ -১ আসনের মএমপি কর্তৃক কলেজের বিল্ডিং ও হোস্টেল নির্মাণ করা হয়। ১৯৫২ সালে সংগঠিত ভাষা আন্দোলনে ভাষা শহীদদের সম্মানে জামালগঞ্জ ডিগ্রী কলেজে নেই কোনো শহীদ মিনার। এই পর্যন্ত অনেক নেতারা কলেজে এসে ঘোষনা দিলেও আজ অবধি শহীদ মিনার স্থাপিত হয়নি। সরকারি-বেসরকারি মাধ্যমে বিভিন্ন সময় শহীদ মিনার নির্মাণের আশ্বাস থাকলেও কাজ এখনো  হয়নি। তাই যথাযথ কর্তৃপক্ষের নিকট জোড়ালো দাবি জামালগঞ্জ ডিগ্রী কলেজে অনতি  বিলম্বে একটি শহীদ মিনার স্থাপন করা হউক।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!