আরিফ বাদশা, জামালগঞ্জঃ
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার একমাত্র উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান হলো জামালগঞ্জ ডিগ্রী কলেজ। জামালগঞ্জ হ্যালিপ্যাড মাঠ সংলগ্ন অত্যন্ত মনোরম পরিবেশে কলেজটির অবস্থান। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয় কলেজটি। প্রতিষ্ঠাকাল থেকেই কলেজটি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। ফলাফল ভালো, আজ অবধি কোন বছরই ফলাফল শুন্য হয়নি। তবে প্রতিষ্ঠার পর থেকেই এই কলেজটিতে বাঙ্গালির জন্মের স্মারক শহীদ মিনার নেই! এতে দেশপ্রেমিক জনতা বিশেষ করে কলেজের শিক্ষার্থীরা মর্মাহত।
প্রতিষ্টালগ্ন থেকে এলাকার শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ কলেজের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। থেমে নেই জামালগঞ্জ ডিগ্রী কলেজের অগ্রযাত্রা।
তবে বর্তমানে কলেজটি নানা সমস্যায় হাবুডুবু খাচ্ছে। কিছুদিন আগে যদিও সুনামগঞ্জ -১ আসনের মএমপি কর্তৃক কলেজের বিল্ডিং ও হোস্টেল নির্মাণ করা হয়। ১৯৫২ সালে সংগঠিত ভাষা আন্দোলনে ভাষা শহীদদের সম্মানে জামালগঞ্জ ডিগ্রী কলেজে নেই কোনো শহীদ মিনার। এই পর্যন্ত অনেক নেতারা কলেজে এসে ঘোষনা দিলেও আজ অবধি শহীদ মিনার স্থাপিত হয়নি। সরকারি-বেসরকারি মাধ্যমে বিভিন্ন সময় শহীদ মিনার নির্মাণের আশ্বাস থাকলেও কাজ এখনো হয়নি। তাই যথাযথ কর্তৃপক্ষের নিকট জোড়ালো দাবি জামালগঞ্জ ডিগ্রী কলেজে অনতি বিলম্বে একটি শহীদ মিনার স্থাপন করা হউক।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net