1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

ফেইসবুকে মিথ্যা গুজব বন্ধের উদ্যোগ কর্তৃপক্ষের

  • আপডেট টাইম :: রবিবার, ২০ নভেম্বর, ২০১৬, ৩.৪৭ এএম
  • ৫৭৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
ফেসবুকে মিথ্যা খবর ছড়ানো বন্ধের উদ্যোগ নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
এ বিষয়ে পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি জানান, বিষয়টিকে তারা খুবই গুরুত্বর সাথে নিয়েছেন এবং এই সমস্যা সমাধানে বেশকিছু ব্যবস্থা নিয়েছেন।
সাম্প্রতিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকের বিরুদ্ধে বেশকিছু ভুল খবর ছড়ানোর অভিযোগ ওঠে।
বলা হয় যা নির্বাচনের ফলাফল নির্ধারণে প্রভাব ফেলে। এর আগেও ফেসবুকের মাধ্যমে নানা ধরনের গুজব বা অসত্য তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলেছে।
এই ধরনের নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ জানিয়েছেন, তার দুশ্চিন্তা এবং পরিকল্পনার কথা।
মি. জুকারবার্গ তার একটি পোস্টে বলেছেন, এই সমস্যার বিরুদ্ধে তারা অনেকদিন ধরেই একরকম যুদ্ধ করে আসছেন। সম্প্রতি তার প্রতিষ্ঠান এ ধরনের অসত্য তথ্য যাচাই করার বেশকিছু পদ্ধতি বের করতে পেরেছে ।
কোন ভুয়া খবর ছড়ানোর চেষ্টা হলে এই পদ্ধতির মাধ্যমে তা সনাক্ত করা হবে এবং ভুল তথ্য হিসেবে তা শ্রেণীভুক্ত করা হবে বলে জানান বিশ্বের অন্যতম ধনী এই তথ্য প্রযুক্তিবিদ।
মি. জুকারবার্গ বলেন, এই পদ্ধতি প্রযুক্তিগত এবং দর্শনগত সবদিক থেকেই জটিল। ভুল খবর যাচাইয়ের পাশাপাশি তিনি এও বলেছেন যে, একইসাথে ফেসবুক কারো মন্তব্য পোস্ট করা থেকেও বিরত রাখতে চায়না।
ফেসবুকের মতো অন-লাইন সার্চ ইঞ্জিন কোম্পানি গুগল ঘোষণা দিয়েছে যে, তারাও ভুল খবর এবং ভুয়া বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে অর্থ উপার্জন করা সাইটগুলো বন্ধে কাজ করে যাচ্ছে।
##
সূত্র: বিবিসি

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!