1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: প্রতিকারের আশায় দূরদূরান্তের মানুষ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সুনামগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জগন্নাথপুরে পল্লী চিকিৎসক কর্তৃক প্রবাসীর স্ত্রীকে খুন করে ছয় টুকরো: খুনির মৃত্যুদণ্ড অনার্স কোর্স চালুর ২৫ বছর পর সুনামগঞ্জ সরকারি কলেজে ৬ বিষয়ে মাস্টার্স কোর্স চালুর অনুমোদন সুনামগঞ্জে কন্যাশিশু দিবস উদ্‌যাপন সুনামগঞ্জে ফ্যামেলি কার্ডের তথ্যসংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা হাওরে জল শুকালেও চোখের জলে ভাসছে এলাকাবাসী|| সুশান্ত দাস জাতীয় পর্যায়ে বিতর্কে চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের জারীফ ও তার দল সুনামগঞ্জের মল্লিকপুরের ছিচকে চোর মাছুম চুরিতে বেপরোয়া: সন্ধান চায় পুলিশ

সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: প্রতিকারের আশায় দূরদূরান্তের মানুষ

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৮.০৭ পিএম
  • ২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে পারিবারিক, সামাজিকসহ নানা ধরনের সমস্যা ও অভিযোগের প্রতিকার পেতে জেলা প্রশাসকের গণশুনানিতে হাজির হচ্ছেন জেলার বিভিন্ন এলাকার সেবাপ্রার্থীরা। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও প্রশাসনিক নানা সমস্যা নিয়ে দূরদূরান্ত থেকে আসা অসহায় নাগরিকরা তাদের অভিযোগ ও সহায়তার আবেদন তুলে ধরেন। এ সময় প্রশাসনের কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে তাঁদের কথা শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও উদ্যোগ গ্রহণ করেন।
বুধবার (১৪ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান।
গণশুনানিতে আগত সেবাপ্রার্থীরা তাঁদের সমস্যার কথা তুলে ধরে প্রতিকারের আবেদন জানান। জেলা প্রশাসক মনোযোগ দিয়ে তাঁদের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন। কয়েকটি বিষয়ে তাৎক্ষণিক সমাধানের চোষ্টাও করেন তিনি।
এ ধরনের গণশুনানি সাধারণ মানুষের প্রশাসনের কাছে সরাসরি নিজেদের সমস্যা তুলে ধরা এবং প্রতিকার পাওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিচ্ছে বলে জানিয়েছেন সচেতন মানুষজন। বিশেষ করে দূরদূরান্ত থেকে আসা অসহায় ও অসচ্ছল মানুষের কাছে এ উদ্যোগ নতুন আশার সঞ্চার করেছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!