1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে যুব দিবস উদযাপিত

অক্টোবর থেকে মোবাইল অ্যাপে বিমানের টিকিট

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯, ১০.১১ এএম
  • ৪০৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট মোবাইল অ্যাপে পাওয়া যাবে। আগামী অক্টোবর থেকে মোবাইল অ্যাপ ব্যবহার করে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বিমানের টিকিট ক্রয় করা যাবে। ফলে বিমানের টিকিট কাটা নিয়ে গ্রাহকদের আর ভোগান্তি পোহাতে হবে না।
বৃহস্পতিবার (২২ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন উড়োজাহাজ ড্রিমলাইনার গাঙচিল উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক।
বিমান সচিব বলেন, এক সময় বিমানের টিকিট চাইলেই নাই, অথচ সিট খালি যায় এমন অভিযোগ থাকলেও এখন সে অভিযোগ পাওয়া যায় না। আধুনিকায়নের মাধ্যমে বিমানের অনিয়ম ও দুর্নীতি দূর করা হচ্ছে। ফলে ক্রমেই জনপ্রিয় হচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী এ প্রতিষ্ঠান।
বিমান সচিব বলেন, চলতি বছর কোনো প্রকার ফ্লাইট বাতিল ছাড়া নির্বিঘ্নে হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। হজযাত্রী প্রতি ১০ হাজার টাকা ভাড়া কমানোর ফলে ৬৫ কোটি টাকা ক্ষতি নিয়ে ফ্লাইট পরিচালনা শুরু করেও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!