1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

সুনামগঞ্জ উদীচী’র একাদশ জেলা সম্মেলন: সভাপতি শীলা রায়, সম্পাদক জাহাঙ্গীর

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬, ৫.৪৯ পিএম
  • ৭৪৮ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ::
অসাম্প্রদায়িক চেতনায় বাচাও স্বদেশ এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ জেলায় উদীচী’র একাদশ জেলা সম্মেলন অনুষ্টিত হয়েছে।  শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমীতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্টী সুনামগঞ্জ জেলা সংসদ আয়োজনে ওই সম্মেলন অনুষ্টিত হয়। জাতীয় সংঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলনের পর শোভাযাত্রায় জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে জেলা হাসান রাজা মিলনায়তনে এসে উদ্ধোধনী অধিবেশন অনুষ্টিত হয় এতে সভাপতিত্ব করেন জেলা উদীচী’র সভাপতি ও দৈনিক সুনামকন্ঠে’র সম্পাদক বিজন সেন রায়। জেলা উদীচীর সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলল’র সঞ্চালনায় উদ্ধোধন করেন ৭১’র মহান মুক্তিযোদ্ধে দিরাইয়ের নির্যাতিত নারী কুলসুম বেগম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ব্যারিষ্টার আরশ আলী, সহ সভাপতি, লেখক মাহমুদ সেলিম, উদীচী চারুকলা ও চলচ্চিত্র বিভাগের সশ্পাদক প্রদীপ ঘোষ, শিক্ষাবিদ প্রফেসর পরিমল কান্তি দে, মুক্তিযুদ্ধ চর্চা গবেষণা কেন্দ্রের আহবায়ক এড. বজলুল মজিদ খসরু, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, অবসর প্রাপ্ত শিক্ষক দূজ্যোতিময় বসু, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্রাচার্য, কৃষক নেতা অমর চন্দ্র দাস প্রমুখ।
এতে জামালগঞ্জ উপজেলার উদীচীর সভাপতি আকবর হোসেন, বিশ্বশ্ভরপুর উপজেলার স্বপন কুমার বর্মন, ধর্মপাশা উপজেলার চয়ন কান্তি দাস, দিরাই উপজেলার নারায়ন দাস, জগন্নাথপুরের মানস রায়, শাল্লা উপজেলায় তরুণ কান্দি দাস, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা, ছাতক, দোয়ারা বাজার, তাহিরপুর উপজেলার সদস্যবৃন্দ, বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক উপস্থিত ছিলেন।
পরে ৩৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয় এতে শিলা রায়কে সভাপতি এবং জাহাঙ্গীর আলমকে সাধারন সম্পাদক করে উক্ত কমিটি গঠন করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!