1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উপর কিশোর গ্যাংয়ের হা/মলা: ফেইসবুকে পোস্ট দিয়ে হামলাকারীদের গ্রে/প্তারে সহায়তার আহ্বান পুলিশের

শাল্লায় প্রয়াত তিন আ’লীগ নেতার স্মরণে শোকসভা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯, ৩.৪৫ পিএম
  • ২০৪ বার পড়া হয়েছে

শাল্লা প্রতিনিধি
জেলার শাল্লায় আ.লীগের তিন প্রয়াত নেতা-উপজেলা আ’লীগের সভাপতি মহিম চন্দ্র দাস, সহ সভাপতি রবীন্দ্র চন্দ্র বৈষ্ণব ও নরেশ চন্দ্র চৌধুরী’র স্মরণে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে এক শোকর‌্যালী ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮জুন) দুপুর ১২টায় প্রয়াত এই তিন নেতার স্মরণে শোকব্যানারে উপজেলা আ’লীগ কার্যালয় হতে শোকর‌্যালী বের করা হয়। এতে উপজেলা আ”লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। পরে উপজেলা অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত সভাপতি মোঃ অলিউল হকের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক নওশের মনির, যুবলীগ নেতা অজয় তালুকদার ও ছাত্রলীগ নেতা অনুপম তালুকদার ঝিকু’র সম্মিলিত পরিচালনায় শোকসভার শুরুতে প্রয়াত তিন নেতার আত্মার শান্তি কামনায় এক মিনিট নিবরতা পালন করা হয়। শোক সভায় বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল-আমিন), যুগ্ম সম্পাদক ও হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, যুগ্ম সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, যুগ্ম সম্পাদক মোঃ এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল লেইছ চৌধুরী, রান্টু লাল দাস, উপজেলা আ’লীগের বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব রামানন্দ দাস, মোঃ কালাই মিয়া, আটগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল গণি মিয়া, কৃষকলীগ সভাপতি কাজলবরণ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক, ভাইস চেয়ারম্যান অ্যাড. দিপু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাশ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বিশ্বজিত চৌধুরী নান্টু, আ’লীগ নেতা রঞ্জন কুমার বৈষ্ণব, যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু, ফেনীভূষণ সরকার, ছাত্রলীগের আহ্বায়ক পলাশ চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!