1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টাঙ্গুয়ার হাওরেও পাওয়া গেছে রাক্ষুসে সাকার মাছ: হাওরের বাস্ততন্ত্রের জন্য বিপদবার্তা ধোপাজান নদীর লুটের বালু পাচার হচ্ছে ভোরে ভুতুড়ে ও গায়েবি মামলায় নিরীহ মানুষদের হয়রানি করা যাবেনা: সুনামগঞ্জে হুইপ জি কে গউছ বিশ্বম্ভরপুর হরিপুর বিলে মাছের জন্য গাছে কোপ! সুনামগঞ্জে সার পাচারে জড়িত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের সুনামগঞ্জে অনুমোদনহীন কসমেটিক্স ব্যবসা: নারীকে ৫০ হাজার টাকা জরিমানা শান্তিগঞ্জের কুতুবপুর শ্মশানঘাট সংলগ্ন কৃষ্ণতলা ডোবা থেকে নিখোঁজ সুমন দত্তের মরদেহ উদ্ধার সুনামগঞ্জে ডোবায় ভাসছে অজ্ঞাত নারীর ম/রদেহ সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার সুনামগঞ্জে মাদ্রাসাছাত্রী নিখোঁজ

বাস মালিকদের অনৈতিক কাজের আইনি সহায়তা দিবেন না সুনামগঞ্জের আইনজীবীরা

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ জুন, ২০১৯, ৪.১৬ পিএম
  • ৪২৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::
বাস মালিকদের ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাখ্যান করেছেন সুনামগঞ্জের আইনজীবীরা। তারা এই ধর্মঘটকে অন্যায় ও অযৌক্তিক আখ্যা দিয়েছেন। পাশাপাশি আহুত ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। সোমবার দুপুরে জেলা কালেক্টরেট ভবনের সামনে মানববন্ধন চলাকালে এই আহ্বান জানান সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, সুনামগঞ্জ-সিলেট সড়কে বিআরটিসি বাস বন্ধের দাবিতে আগামী ২৪ জুন থেকে ৭২ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিকরা।
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. চান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. সাহারুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী আফতাব উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, অ্যাড. রবিউল লেইস রোকেশ, অ্যাড. মতিউর রহমান পীর, অ্যাড. মল্লিক মইনুদ্দিন সোহেল, অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা রব্বানী, অ্যাড. শফিকুল আলম, সৈয়দ শায়েখ আহমদ, পাবলিক প্রসিকিউটর অ্যাড. খায়রুল কবির রুমেন, অ্যাড. মাসুক আলম প্রমুখ। এসময় জেলা আইনজীবী সমিতির শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বাস মালিকরা ২৪ জুন যে ধর্মঘট ডেকেছে তা সম্পূর্ণ অনৈতিক, অযৌক্তিক। বিআরটিসি বাস বন্ধের দাবিতে তাদের এই ধর্মঘট কখনোই গ্রহণযোগ্য নয়। অসাধু স্বার্থান্বেষী বাস মালিক সিন্ডিকেট সুনামগঞ্জ-সিলেট সড়কে দীর্ঘদিন ধরে ফিটনেসবিহীন বাস দিয়ে সেবার নামে বাণিজ্য করছে। মালিকরা তাদের স্বার্থে পরিবহন শ্রমিকদের ব্যবহার করে সড়কে নৈরাজ্য চালাচ্ছে। সরকার জনগণের সুবিধার্থে বিআরটিসি বাস সেবা চালু করেছে। সরকারের এমন উদ্যোগের বিপক্ষে গিয়ে পরিবহন মালিক শ্রমিকরা ধর্মঘটের ডাক দিয়েছে। যা অত্যন্ত অন্যায়। এমন কর্মকা-ের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিবাদের আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যরা। পাশাপাশি জনবিরোধী ধর্মঘট প্রত্যাহার না করলে পরিবহন মালিক-শ্রমিকদের কোনো আইনি সহায়তা দেয়া হবে না বলে প্রত্যয় ব্যক্ত করেন তারা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!