1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

ব্রাম্মণবাড়িয়া হিন্দু বাড়ি ও মন্দিরে হামলার ঘটনায় ৫০০জনকে আসামী করে মামলা

  • আপডেট টাইম :: সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬, ৭.৩৫ এএম
  • ৫৫৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স:::
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মন্দির ও হিন্দুদের ঘর-বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনায় ৫০০ জনকে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ইসলাম অবমাননা করে’ পোস্ট দেয়ার অভিযোগে আটক রসরাজ দাসের (৩০) ফাঁসির দাবিতে রোববার (৩০ অক্টোবর) দিনভর উত্তাল ছিল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা। এ সময় হিন্দু সম্প্রদায়ের অন্তত ১০টি মন্দির ও ঘর-বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে বিক্ষোভকারীরা। হামলাকারীদের এমন উগ্রমূর্তি দেখে হতভম্ব হয়ে পড়েন স্থানীয়রা। তারা এই হামলাকারীদের কঠিন শাস্তি দাবি করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, হামলায় ক্ষতিগ্রস্তরা বাদী হয়ে থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাত ৫০০ জনকে আসামি করা হয়েছে। সন্দেহভাজন নয়জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!