অনলাইন ডেক্স:::
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মন্দির ও হিন্দুদের ঘর-বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনায় ৫০০ জনকে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 'ইসলাম অবমাননা করে' পোস্ট দেয়ার অভিযোগে আটক রসরাজ দাসের (৩০) ফাঁসির দাবিতে রোববার (৩০ অক্টোবর) দিনভর উত্তাল ছিল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা। এ সময় হিন্দু সম্প্রদায়ের অন্তত ১০টি মন্দির ও ঘর-বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে বিক্ষোভকারীরা। হামলাকারীদের এমন উগ্রমূর্তি দেখে হতভম্ব হয়ে পড়েন স্থানীয়রা। তারা এই হামলাকারীদের কঠিন শাস্তি দাবি করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, হামলায় ক্ষতিগ্রস্তরা বাদী হয়ে থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাত ৫০০ জনকে আসামি করা হয়েছে। সন্দেহভাজন নয়জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net