1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

পরিবহন মালিক সমিতির দুই পক্ষের দ্বন্ধ: ঘন্টাব্যাপী সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ

  • আপডেট টাইম :: শনিবার, ৯ জুলাই, ২০১৬, ৯.৫২ এএম
  • ৫৮৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা পরিবহন মালিক সমিতির দুই পক্ষের দ্বন্ধের জের ধরে জেলা বাস টার্মিনাল এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এর জের ধরে সমিতির একাংশ শনিবার দুপুরে সুনামগঞ্জ-সিলেট সড়কের জাউয়াবাজার এলাকায় প্রায় ঘন্টা খানেক সময় সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, সুনামগঞ্জ জেলা পরিবহন মালিক সমিতির নেতৃত্বে নিয়ে বদর উদ্দিন বাবুল এবং আমজদ আলী গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। শনিবার সকালে বদর উদ্দিন বাবুল পক্ষের লোকজন আমজদ আলী গংদের নেতৃত্বাধীন অংশকে আজ বাস টার্মিনাল থেকে বের করে দেয়। ওই পক্ষ বাস টার্মিনাল থেকে গিয়ে জাউয়াবাজার এলাকায় প্রায় ঘন্টাব্যাপী সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে সুনামগঞ্জের সার্কেল এএসপি তাপস রঞ্জ ঘোষের মধ্যস্থতায় বিক্ষোভকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে।
সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জ ঘোষ বলেন, সুনামগঞ্জ জেলা পরিবহন মালিক সমিতির একাংশ জাউয়া বাজার এলাকায় কিছুক্ষণ সড়ক অবরোধ করেছিল। পরে নেতাদের সঙ্গে কথা বলার পর তারা অবরোধ তুলে নিয়েছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!