1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল সুনামগঞ্জে নবমী পূজার দিনে মণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি সুনামগঞ্জে ৪৪৬ পূজামণ্ডপে ২ হাজার ৮৮২ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছে

দিরাই-শাল্লায় ফসলরক্ষা বাঁধের কাজে অনিয়মের অভিযোগে চারজন আটক

  • আপডেট টাইম :: বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৯, ৪.৩০ পিএম
  • ৩২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলার বিভিন্ন হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শনকালে বাধের কাজে অব্যবস্থাপনা প্রত্যক্ষ করে চারজনকে পুলিশে সোপর্দ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। জেলা প্রশাসক দিনভর দিরাই শাল্লার অধিকাংশ প্রকল্পের কাজ পরিদর্শন করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ দিরাই উপজেলায় বাস্তবায়িত ৫০ নং প্রকল্প উদগল বিল হাওর উপ-প্রকল্পরের কাজে অনিয়ম প্রত্যক্ষ করে পিআইসির সভাপতি তপন ভৌমিক, সদস্য জুয়েল সামন্তকে পুলিশে সোপর্দ করেন। পরে তিনি শাল্লা উপজেলার প্রকল্পগুলো পরির্দশ করেন।
তাছাড়া শাল্লা উপজেলার উদগল বিল হাওরের একটি প্রকল্পের কাজে অনিয়ম, অব্যবস্থাপনা ও ধীরগতি প্রত্যক্ষ করে তিনি পিআইসি সভাপতি রাম প্রসাদ দাসসদ দুইজনকে পুলিশে সোপর্দ করেন। পরবর্তীতে তিনি এই উপজেলার একাধিক প্রকল্প পরিদর্শন করে যথা সময়ে ও প্রাক্কলন অনুযায়ী কাজ শেষ করার নির্দেশনা দেন।
বাধের কাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জ এর পওর-২ নির্বাহী প্রকৌশলী খুশী মোহন সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-মুক্তাদির হোসেন, সহকারী কমিশনার মোঃ শাকিল আহমেদ, সহকারী কমিশনার, আসিফ আল জিনাত, সহকারী কমিশনার, হাসান আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!