1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল সুনামগঞ্জে নবমী পূজার দিনে মণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি সুনামগঞ্জে ৪৪৬ পূজামণ্ডপে ২ হাজার ৮৮২ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছে

দিরাইয়ে পিআইসিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ জানুয়ারী, ২০১৯, ৮.৫৪ এএম
  • ৩২৯ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি::
দিরাই উপজেলাধীন হাওর সমূহের ডুবন্ত বাঁধের মেরামত প্রকল্পের কাজ ডিজাইন ও স্পেসিফিকেশন অনুযায়ী বাস্তবায়নের লক্ষ্যে পিআইসিগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি ২০১৯ বুধবার দুপুর ১২.০০টায় ২০১৮-২০১৯ অর্থ বছরে সংশোধিত কাবিটা নীতিমালা-২০১৭ এর আওতায় দিরাই উপজেলাধীন হাওর সমূহের ডুবন্ত বাঁধের মেরামত প্রকল্পের কাজ ডিজাইন ও স্পেসিফিকেশন অনুযায়ী বাস্তবায়নের লক্ষ্যে পিআইসিগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল আহাদ।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় কাবিটা সংশোধিত নীতিমালা ২০১৭ অনুযায়ী দিরাই উপজেলার বিভিন্ন হাওরে ফসল রক্ষার জন্য ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, ডিজাইন ও স্পেসিফিকেমন অনুযায়ী কাজ বাস্তবায়নের লক্ষ্যে পিআইসির সদস্যদের নিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সুনামগঞ্জ জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম, দিরাই উপজেলার পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী, দিরাই উপবিভাগ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জনাব রিপন আলী, দিরাই উপজেল যুবলীগের সভাপতি রঞ্জন রায়, দিরাই যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট সোহেল আহমদ, দিরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি জনাব হাবীবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের, ডেপুটি কমান্ডার জনাব আবু সুফিয়ান (যুদ্ধাহত মুক্তিযোদ্ধা) প্রমুখ। দিরাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব শরীফুল ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ, প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার লোকজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে ২০১৮-২০১৯ অর্থ বছরে বাংলাদেশ পানি উপন্নয়ন বোর্ডের আওতাধীন দিরাই উপজেলায় ৯টি হাওরে অনুন্নয়ন খাতে ১০১টি প্রকল্প গ্রহণ করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!