1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উপর কিশোর গ্যাংয়ের হা/মলা: ফেইসবুকে পোস্ট দিয়ে হামলাকারীদের গ্রে/প্তারে সহায়তার আহ্বান পুলিশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটি গঠন: সভাপতি কলি, সম্পাদক বিমল জাদুকাটা নদীতে মোবাইল কোর্ট: অবৈধ বালু উত্তোলনে একজনের ৬ মাসের কারাদণ্ড টাঙ্গুয়ার হাওরেও পাওয়া গেছে রাক্ষুসে সাকার মাছ: হাওরের বাস্ততন্ত্রের জন্য বিপদবার্তা

প্রবীণ সাংবাদিক কামরুজ্জামান শাফি আর নেই: বিকেলে যানাজা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ জানুয়ারী, ২০১৯, ৬.২০ এএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::
প্রবীণ সাংবাদিক, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন-এর উপদেষ্টা সম্পাদক কামরুজ্জামান চৌধুরী শাফি আর বেঁচে নেই। বুধবার রাত সাড়ে ১০টায় রাজধানী ঢাকার বিআরবি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
সুনামগঞ্জ প্রতিদিনের স্টাফ রিপোর্টার দিলাল আহমদ জানান, কামরুজ্জামান চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনীরোগসহ নানা জটিল রোগে ভুগছিলেন। মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সুনামগঞ্জ থেকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়। ওইদিন তাঁকে ঢাকার বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাত সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে প্রবীণ সাংবাদিক কামরুজ্জামান চৌধুরীর মৃত্যুতে সুনামগঞ্জের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। রাতেই শহরের উকিলপাড়াস্থ তাঁর বাসভবনে ভিড় জমান শহরের নানা শ্রেণিপেশার মানুষ।
কামরুজ্জামান চৌধুরী’র পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতেই তাঁর মরদেহ নিয়ে ঢাকা থেকে সুনামগঞ্জের পথে রওনা হয়। বৃহষ্পতিবার সকালে সুনামগঞ্জে ষোলঘরস্থ বাসায় নিয়ে আসা হয়েছে। আজ বৃহষ্পতিবার বিকেল চারটায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা নামাজের সময় নির্ধারণ করা হয়েছে।
জানাযার আগে সুনামগঞ্জ প্রেসক্লাবে মরহুমের লাশ নিয়ে যাওয়া হবে। সেখানে সর্বস্তরের সাংবাদিকবৃন্দ তার মরদেহে শ্রদ্ধা জানাবেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!