1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে যুব দিবস উদযাপিত জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগের: গ্রামীণ ক্রিকেটের এক উৎসবমুখর আয়োজন

ডিসেম্বরের শেষ সপ্তাহে শৈত্যপ্রবাহ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮, ৪.২৪ পিএম
  • ৪০৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
দেশের তাপমাত্রা কমতে শুরু করেছে। এই সপ্তাহে ঘূর্ণিঝড় ফেথাই’র প্রভাবে বৃষ্টির কারণে দ্রুত কমে যায় তাপমাত্রা। ফলে বেড়ে গেছে শীতের তীব্রতা। এদিকে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান, ডিসেম্বর মাসের শেষদিকে উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি বা দুইটি মৃদু বা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
ঢাকায় গত শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২। যা আজ বৃহস্পতিবার কমে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে গত শনিবার চট্টগ্রামে ছিল ১৭ দশমিক ৭, আজ সেখানে তাপমাত্রা কমে ১৬, সিলেটে ছিল ১৭ দশমিক ৯, আজ ১৪ দশমিক ৬, রাজশাহীতে শনিবার ছিল ১৪ ডিগ্রি সেলাসিয়াস, আজ বৃহস্পতিবার ১১ দশমিক ২, রংপুরে ছিল ১৩, আজ ১১ দশমিক ৮, খুলনায় ছিল ১৬, আজ ১২ দশিমিক ৪ এবং বরিশালে শনিবার ছিল ১৪ ডিগ্রি সেলাসিয়াস, তা আজ কমে ১১ দশমিক ৮ হয়েছে।
আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়, ডিসেম্বর মাসে বাংলাদেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এই মাসে সাগরে একটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হতে পারে। পাশাপাশি রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় ঘন কুয়াশা থাকতে পারে। এছাড়া অন্য এলাকায় মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া অধিদফতর জানায়, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে হলে সেটা মৃদু শৈত্যপ্রবাহ। এরপর তাপমাত্রা কমে যদি ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে হয়, সেটা মাঝারি শৈত্যপ্রবাহ। আর তাপমাত্রা যদি ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়, তাহলে সেটা তীব্র শৈত্যপ্রবাহ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!