1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

দোয়ারাবাজারে বাল্য বিয়ে ভেঙ্গে দিলেন ইউপি চেয়ারম্যান আমিরুল

  • আপডেট টাইম :: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬, ৪.৫৫ পিএম
  • ৫৪৪ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার প্রতিনিধি:
দোয়ারাবাজারে বাল্যবিয়ে ভেঙ্গে দিয়েছেন লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আমীরুল হক। ঈদের দ্বিতীয় দিন উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মাঠগাঁও গ্রামে খবর পেয়ে তিনি বিয়েটি ভেঙ্গে দেন।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার লেয়াকতগঞ্জ স্কুল ও কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী ও  মাঠগাঁও গ্রামের মৃত শাহিদ আলীর মেয়ে সুমা আক্তার ও একই গ্রামের রফিকুল ইসলামের পুত্র গার্মেন্টস কর্মী মাসুদ রানার মধ্যে বিয়ে হওয়ার কথা ছিল। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান নিজে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাল্য বিয়ে ভেঙ্গে দেন এবং উভয়ের পরিবারকে শিশু বিয়ে দেয়া থেকে বিরত থাকার নির্দেশ দেন।
ইউপি চেয়ারম্যান আমীরুল হক বলেন, সম্প্রতি উপজেলাকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। কোনো এলাকাতে বাল্য বিয়ে যাতে অনুষ্ঠিত হতে না পারে সে জন্য আমরা সবসময় সতর্ক রয়েছি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!