দোয়ারাবাজার প্রতিনিধি:
দোয়ারাবাজারে বাল্যবিয়ে ভেঙ্গে দিয়েছেন লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আমীরুল হক। ঈদের দ্বিতীয় দিন উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মাঠগাঁও গ্রামে খবর পেয়ে তিনি বিয়েটি ভেঙ্গে দেন।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার লেয়াকতগঞ্জ স্কুল ও কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী ও মাঠগাঁও গ্রামের মৃত শাহিদ আলীর মেয়ে সুমা আক্তার ও একই গ্রামের রফিকুল ইসলামের পুত্র গার্মেন্টস কর্মী মাসুদ রানার মধ্যে বিয়ে হওয়ার কথা ছিল। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান নিজে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাল্য বিয়ে ভেঙ্গে দেন এবং উভয়ের পরিবারকে শিশু বিয়ে দেয়া থেকে বিরত থাকার নির্দেশ দেন।
ইউপি চেয়ারম্যান আমীরুল হক বলেন, সম্প্রতি উপজেলাকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। কোনো এলাকাতে বাল্য বিয়ে যাতে অনুষ্ঠিত হতে না পারে সে জন্য আমরা সবসময় সতর্ক রয়েছি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net