1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

সুনামগঞ্জে শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০১৬, ৩.৫১ এএম
  • ৭৭৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর সুনামগঞ্জে শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে। ধনী, গরিব সকল ভেধাভেদ ভুলে ঈদগাহে পাশাপাশি দাড়িয়ে ঈদের জামায়াত আদায় করেছেন। করেছেন একে অন্যের সঙ্গে কোলাকুলি। দোয়া করেছেন বিশ্ব শান্তির জন্য। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলার কোথাও ঈদের জামায়াতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জেলা শহর এবং উপজেলা শহরের প্রধান জামায়াতস্থলে নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর ছিল। পুলিশের পাশাপাশি র‌্যাবও টহল দিয়েছে।
সকাল ৮টায় ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এখানে সুনামগঞ্জ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, স্থানীয় সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় বৃহত্তম জামায়াত অনুষ্ঠিত হয় বড়পাড়া ঈদগাহ ময়দানে। এখানে হাজারো মুসল্লি ঈদের জামায়াতে অংশ নেন। প্রখ্যাত আলেম মো. নূরুল ইসলাম খান ঈদের জামাতে ইমামতি করেন। নামাজ শেষে তিনি মুসলিম উম্মার জন্য দোয়া করেন।
এছাড়াও প্রতিটি উপজেলা শহরেও শান্তিপুর্ণভাবে ঈদের জামাত অনুষ্টিত হয়েছে। গুরুত্বপূর্ণ ঈদগাহে নামাজ আদায় পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহলে ছিল।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!