1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে মন্দির থেকে চুরি যাওয়া দেড়শ বছরের পুরনো মূর্তি কিশোরগঞ্জ থেকে উদ্ধার করে দিলো পুলিশ সুনামগঞ্জের কাইয়ারগাওয়ে অভাব অনটনে মানসিক বিকারগ্রস্থ ছেলে কুপিয়ে হ ত্যা করলো মাকে সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: প্রতিকারের আশায় দূরদূরান্তের মানুষ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সুনামগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জগন্নাথপুরে পল্লী চিকিৎসক কর্তৃক প্রবাসীর স্ত্রীকে খুন করে ছয় টুকরো: খুনির মৃত্যুদণ্ড অনার্স কোর্স চালুর ২৫ বছর পর সুনামগঞ্জ সরকারি কলেজে ৬ বিষয়ে মাস্টার্স কোর্স চালুর অনুমোদন সুনামগঞ্জে কন্যাশিশু দিবস উদ্‌যাপন সুনামগঞ্জে ফ্যামেলি কার্ডের তথ্যসংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা হাওরে জল শুকালেও চোখের জলে ভাসছে এলাকাবাসী|| সুশান্ত দাস

জগন্নাথপুরে হত্যার বদলা নিতে লন্ডনিকে হত্যার চেষ্টা

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮, ৭.০২ এএম
  • ২২১ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন হত্যার চেষ্টায় জাবিছ আহমদ জিম্মাদার (৪৫) নামে এক লন্ডন প্রবাসীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে রাস্তায় ফেলে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আসলে কর্মরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
গতকাল রবিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে এ হামলার ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানান, জানান, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের অনুচন্দ গ্রামের
রাজা জিম্মাদার ও একই গোষ্টির লন্ডন প্রবাসি জাবিছ আহমদ জিম্মাদারের পক্ষের লোকজনের মধ্যে গ্রামের একটি ছোট ডুবা নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রায় ৬/৭ মাস পূর্বে সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের লোকজনের হাতে রাজা জিম্মাদারের ছোট ভাই সফু জিম্মাদার নিহত হন। এরপর থেকে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। যার জের ধরে রবিবার রাতে রাজা জিম্মাদারের নেতৃত্ব একদল সন্ত্রাসী হত্যার উদ্যেশ্যে লন্ডনপ্রবাসী জাবিছ জিম্মাদারের ওপর অর্তকিতভাবে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে ফেলে যায়। স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে রাতেই সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন।
জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত ব্যক্তিকে দেখেছি। এবিষয়টি গুরুত্বসহকারে তদন্ত চলছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!