1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উপর কিশোর গ্যাংয়ের হা/মলা: ফেইসবুকে পোস্ট দিয়ে হামলাকারীদের গ্রে/প্তারে সহায়তার আহ্বান পুলিশের

সিলেটে সমাবেশের অনুমতি পেলো না জাতীয় ঐক্যফ্রন্ট

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮, ১১.৪৯ এএম
  • ৪০১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক::
জাতীয় ঐক্যফ্রন্টকে সিলেটে সমাবেশ করার অনুমতি দেয়নি মহানগর পুলিশ। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ সেলিম মিয়া বিএনপি নেতাদের ফোন করে অনুমতি না দেওয়ার বিষয়টি জানান। এর আগে গতকাল বুধবার (১৭ অক্টোবর) সিলেট বিএনপির পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়ার সঙ্গে দেখা করে সমাবেশ করার অনুমতি চেয়ে একটি চিঠি দেন।
অনুমতি না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ। তিনি বলেন, ‘আগামী ২৩ অক্টোবর সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। তবে পুলিশের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার (১৮ অক্টোবর) ফোন করে সমাবেশ না করতে বলা হয়েছে। পরবর্তী করণীয় নির্ধারণ করার জন্য আমরা এ বিষয় নিয়ে ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা আশাবাদী পুলিশ আমাদের শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি দেবে।’
সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আব্দুল ওয়াহাব (গণমাধ্যম) জানান, ‘জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের অনুমতি চেয়ে বিএনপি নেতারা বুধবার (১৭ অক্টোবর) পুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন করেন। কিন্তু জনস্বার্থে পুলিশ তাদের সমাবেশ করার অনুমতি দেয়নি।’
এর আগে বুধবার রাতে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, আগামী ২৩ অক্টোবর সিলেটে সমাবেশ করার অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। সিলেটের সমাবেশের মাধ্যমে জাতীয় ঐক্যফ্রন্ট রাজপথে প্রথমবারের মতো যাত্রা শুরু করার পরিকল্পনা করেছিল।
গত মঙ্গলবার ঐক্যফ্রন্টের সভায় সিলেটে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে আগামী ২৭ অক্টোবর চট্টগ্রামে এবং ৩০ অক্টোবর রাজশাহীতে সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!