1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

তাহিরপুর সীমান্তে ১৩ ঘন্টা অভিযান, ৫০ মে.টন চোরাই কয়লা উদ্ধার

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮, ৬.৪২ এএম
  • ৩৮০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,তাহিরপুর:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাট ও বালিয়াঘাট সীমান্তে লক্ষলক্ষ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে অবাধে পাচাঁর করা হচ্ছে কয়লা ও পাথরসহ মদ,গাঁজা,হেরুইন,ইয়াবা ও অস্ত্র। বিজিবি টানা ১৩ ঘন্টা অভিযান চালিয়ে ৫০মে.টন চোরাই কয়লা উদ্ধার করলেও চিহ্নিত চোরাচালানীদেরকে গ্রেফতার করেনি। এব্যাপারে বিজিবি ও স্থানীয়রা জানায়,উপজেলার টেকেরঘাট পুলিশ ফাঁড়ি সংলগ্ন চুনাপাথর কোয়ারী, শহীদ মিনার ও হাইস্কুলের ছড়াসহ মোট ৫টি চোরাই পথ দিয়ে ভারতীয় চোরাই পণ্য আনছে একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই কয়লা উদ্ধার করা হলেও চোরা কারবারিরা পালিয়ে গেছে। প্রায ১৩ ঘন্টা অভিযান চালায় বিজিবি।
২৮ ব্যাটালিয়নের টেকেরঘাট বিজিবির কোম্পানী কমান্ডার ফরিদ বলেন, সীমান্ত চোরাচালান বন্ধ করার জন্য অভিযান চালিয়ে অবৈধ মালামাল আটক করছি এবং চিহ্নিত চোরাচালানীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!