1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
গাগলী সুপার লীগ সিজন–৪: জমকালো প্লেয়ার ড্রাফট ও অকশন অনুষ্ঠিত সুনামগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ সুনামগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সুনামগঞ্জে মন্দির থেকে চুরি যাওয়া দেড়শ বছরের পুরনো মূর্তি কিশোরগঞ্জ থেকে উদ্ধার করে দিলো পুলিশ সুনামগঞ্জের কাইয়ারগাওয়ে অভাব অনটনে মানসিক বিকারগ্রস্থ ছেলে কুপিয়ে হ ত্যা করলো মাকে সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: প্রতিকারের আশায় দূরদূরান্তের মানুষ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সুনামগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জগন্নাথপুরে পল্লী চিকিৎসক কর্তৃক প্রবাসীর স্ত্রীকে খুন করে ছয় টুকরো: খুনির মৃত্যুদণ্ড

একাত্তরের যুদ্ধাপরাধী মীর কাসেমের রায় ৩০ আগস্ট

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ আগস্ট, ২০১৬, ৭.৪৩ এএম
  • ৬১৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
একাত্তরের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ-ের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর করা আবেদনের ওপর দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। রায় ৩০ আগস্ট ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চে এই শুনানি ফের শুরু হয়। বেঞ্চের অন্য চার সদস্য হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।

দ্বিতীয় দিনের শুনানির শুরুতে মীর কাসেমের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন দাবি করেন, তাঁর মক্কেল সরাসরি অপরাধে জড়িত নন। খন্দকার মাহবুবের পর রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি শুরু করেন। বেলা ১১টার দিকে আদালত আধা ঘণ্টার বিরতিতে যান।

মীর কাসেমের করা আবেদনের ওপর গত বুধবার প্রথম দিনের শুনানি হয়। এরপর আজ (রবিবার) পর্যন্ত শুনানি মুলতবি করেছিলেন আপিল বিভাগ। প্রথম দিনের শুনানিতে খন্দকার মাহবুব বলেছিলেন, একটি অভিযোগের ওপর বক্তব্য দেবেন, যে অভিযোগে মীর কাসেমকে মৃত্যুদ- দেওয়া হয়েছে।

মানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাসেমের মৃত্যুদ- বহাল রেখে আপিলের পূর্ণাঙ্গ রায় গত ৬ জুন প্রকাশিত হয়। এরপর তা পুনর্বিবেচনা চেয়ে ১৯ জুন আবেদন করেন মীর কাসেম।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!