অনলাইন ডেক্স::
একাত্তরের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ-ের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর করা আবেদনের ওপর দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। রায় ৩০ আগস্ট ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চে এই শুনানি ফের শুরু হয়। বেঞ্চের অন্য চার সদস্য হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।
দ্বিতীয় দিনের শুনানির শুরুতে মীর কাসেমের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন দাবি করেন, তাঁর মক্কেল সরাসরি অপরাধে জড়িত নন। খন্দকার মাহবুবের পর রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি শুরু করেন। বেলা ১১টার দিকে আদালত আধা ঘণ্টার বিরতিতে যান।
মীর কাসেমের করা আবেদনের ওপর গত বুধবার প্রথম দিনের শুনানি হয়। এরপর আজ (রবিবার) পর্যন্ত শুনানি মুলতবি করেছিলেন আপিল বিভাগ। প্রথম দিনের শুনানিতে খন্দকার মাহবুব বলেছিলেন, একটি অভিযোগের ওপর বক্তব্য দেবেন, যে অভিযোগে মীর কাসেমকে মৃত্যুদ- দেওয়া হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাসেমের মৃত্যুদ- বহাল রেখে আপিলের পূর্ণাঙ্গ রায় গত ৬ জুন প্রকাশিত হয়। এরপর তা পুনর্বিবেচনা চেয়ে ১৯ জুন আবেদন করেন মীর কাসেম।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net