1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

রাশিয়ায় ফুটবল বিশ্বকাপ শুরু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮, ৪.২৮ পিএম
  • ৩২৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স:
প্রতীক্ষার অবসান হলো। শুরু হয়ে গেল রাশিয়া বিশ্বকাপ।
ফুটবল বিশ্বের শ্রেষ্ঠত্ব প্রমাণের এই ২১ তম আসরে আজ উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হয়েছে স্বাগতিক রাশিয়া এবং সৌদি আরব।
স্পেস শিপে চড়ে শুরু হয়ে গেল বিশ্বকাপের উদ্বোধন। তার পরই মাসকট সঙ্গে নিয়ে মাঠে হাজির ব্রাজিলিয়ান রোনালদো। হাততালিতে তখন ফেটে পড়েছে ৮০ হাজারের গ্যালারি। আজও যে এই রোনালদোর চাহিদা তুঙ্গে ফুটবলপ্রেমীদের মনে তার প্রত্যক্ষ প্রমাণ বৃহস্পতিবারে সন্ধেয় মস্কোর লুঝনিকি স্টেডিয়াম।
এতে উপস্থিত থেকে নিজেদের ভাষায় স্বাগত বক্তব্য দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানতিনিও।

এর আগে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন কোরিওগ্রাফিক প্রদর্শনী। ছোট্ট ১৫ মিনিটের উদ্বোধন অনুষ্ঠানে নানান চমক জড়িয়ে থাকল।
রবি উইলিয়ামস মাতালেন, ‘লেট মি এন্টারটেইন ইউ’ এর সুরে। এর পর ‘ফিল’, ‘অ্যাঞ্জেলস’এ মোহিত হয়ে থাকল গোটা স্টেডিয়াম। গান গাইতে গাইতেই মাঠ ছাড়লেন রবি
অসুস্থতার জন্য উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে পারেননি আরও এক ব্রাজিল তারকা পেলে। আগামী এক মাস এখন এই ফুটবলেই ডুবে থাকার সময়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!