অনলাইন ডেক্স:
প্রতীক্ষার অবসান হলো। শুরু হয়ে গেল রাশিয়া বিশ্বকাপ।
ফুটবল বিশ্বের শ্রেষ্ঠত্ব প্রমাণের এই ২১ তম আসরে আজ উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হয়েছে স্বাগতিক রাশিয়া এবং সৌদি আরব।
স্পেস শিপে চড়ে শুরু হয়ে গেল বিশ্বকাপের উদ্বোধন। তার পরই মাসকট সঙ্গে নিয়ে মাঠে হাজির ব্রাজিলিয়ান রোনালদো। হাততালিতে তখন ফেটে পড়েছে ৮০ হাজারের গ্যালারি। আজও যে এই রোনালদোর চাহিদা তুঙ্গে ফুটবলপ্রেমীদের মনে তার প্রত্যক্ষ প্রমাণ বৃহস্পতিবারে সন্ধেয় মস্কোর লুঝনিকি স্টেডিয়াম।
এতে উপস্থিত থেকে নিজেদের ভাষায় স্বাগত বক্তব্য দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানতিনিও।

এর আগে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন কোরিওগ্রাফিক প্রদর্শনী। ছোট্ট ১৫ মিনিটের উদ্বোধন অনুষ্ঠানে নানান চমক জড়িয়ে থাকল।
রবি উইলিয়ামস মাতালেন, 'লেট মি এন্টারটেইন ইউ' এর সুরে। এর পর 'ফিল', 'অ্যাঞ্জেলস'এ মোহিত হয়ে থাকল গোটা স্টেডিয়াম। গান গাইতে গাইতেই মাঠ ছাড়লেন রবি
অসুস্থতার জন্য উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে পারেননি আরও এক ব্রাজিল তারকা পেলে। আগামী এক মাস এখন এই ফুটবলেই ডুবে থাকার সময়।

সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net