1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

‘বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনায় ফিরবে’ মেসিকে ক্ষুদে ভক্তের আবেদন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ জুন, ২০১৮, ১০.২৮ এএম
  • ৩৭৩ বার পড়া হয়েছে

অনলাইন:
প্রায় দুই দশক ধরে এই ছবিটা দেখা গিয়েছে আর্জেন্টিনায়। এক জন ফুটবলারকে ঘিরে বিশ্বজয়ের স্বপ্ন দেখা এবং শেষমেশ সেই স্বপ্নভঙ্গের যন্ত্রণায় বিদ্ধ হওয়া। এবারে মেসি এবং তার ভক্তরাও জানেন, রাশিয়ায় স্বপ্নপূরণ না হলে বিশ্বকাপ খুব সম্ভবত অধরাই থেকে যাবে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের। দেশ ছাড়ার আগে এক ক্ষুদে ভক্তও মেসিদের বলে দিয়েছে, ‘বিশ্বকাপটা হাতে নিয়েই দেশে ফিরবে।’ তাহলে কি এ বার প্রত্যাশার চাপটা দ্বিগুণ হয়ে উঠবে মেসির ওপর?

ফুটবলারদের বিদায় জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন কার্যালয়ে বিশেষ হেলিকপ্টারে উড়ে এসেছিলেন মাকরি। সঙ্গে ছিলেন তার ছোট মেয়ে আন্তোনিয়া। মেসির সঙ্গে আলাদা ভাবে বেশ কিছুটা সময় কথাও বলেন তিনি। আর্জেন্টাইন গণমাধ্যমের খবর অনুযায়ী, মেসিকে ডেকে মাকরি বলেন, ‘মনে রেখো, তোমরা বিশ্বকাপে যাই করবে, তাতেই আর্জেন্টিনার মানুষ খুশি হবে। আর এটাও ভেবো না, তুমি বিশ্ব চ্যাম্পিয়ন হতে না পারলে, সেটা তোমার ফুটবল জীবনে কালো দাগ হিসেবে দেখা হবে। তোমার ব্যর্থতা হিসেবে ধরা হবে। এ রকম উন্মাদের মতো ভাবনা কারও মাথায় নেই।’

মেসিদের পক্ষ থেকে প্রেসিডেন্টকে দলের একটি জার্সি উপহারও দেওয়া হয়। ফুটবলারদের উদ্দেশে মাকরি বলেন, ‘আমাদের একটা দারুণ দল আছে। দারুণ সব ফুটবলার আছে। সব চেয়ে বড় কথা হল, আমরা ভাগ্যবান যে বিশ্বের সেরা ফুটবলার আছে আমাদের দলে। আমার কাছে সব চেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, তোমরা বিশ্বকাপে খেলাটা উপভোগ করছ কি না। আমি বলব, যাও আর বিশ্বকাপ উপভোগ করো।’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!