1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল সুনামগঞ্জে নবমী পূজার দিনে মণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি সুনামগঞ্জে ৪৪৬ পূজামণ্ডপে ২ হাজার ৮৮২ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছে

দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে আ.লীগ বিএনপি নেতার সমর্থকদের সংঘর্ষে নিহত ১

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৮, ১১.৩৮ এএম
  • ৩৪৯ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি:
দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টান্নি গ্রুপ জলমহাল দখলকে কেন্দ্রকরে কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা বিএনপি নেতা মুজিবুর রহমান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন চৌধুরী ডনেল’র লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১ জন নিহত ও ১০জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কোটি টাকার এ জলমহালটি এক পক্ষ দখল ও অপর পক্ষ বাধা প্রদান করলে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমানের ভগ্নিপতি তেতৈয়া গ্রামের মজনু মিয়া (৬২) নিহত হন। আহতদের মধ্যে ডনেল গ্রুপের তেতৈয়া গ্রামের সুপার মিয়া (৩৫), আব্দুর রহিম (৫০), শাহেদ মিয়া (২৫) ও ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান পক্ষের একই গ্রামের নাজমুল মিয়া (২৫) কে গুরুতর আহতাবস্থায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ এবং অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।
জানা গেছে ধীতপুর নামের একটি মৎস্যজীবী এই জলমহালটি ইজারা নেওয়ার পর এর বেশ কিছু অংশ দখলে রাখেন বিএনপি নেতা মুজিবুর রহমান। পরে বাধ্য হয়ে মৎস্যজীবীরা জলমহালটি আওয়ামী লীগ নেতা এডভোকেট সোহেল আহমদ ও ডনেল চৌধুরীর কাছে বিক্রি করে দেন। ডনেল চৌধুরী এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন স্থানে লিখিত অভিযোগও করেন বলে জানা যায়।
দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামী গ্রেফতাওে পুলিশ অভিযান চলছে। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!