1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ক্যাডারবিহীন পরিচ্ছন্ন রাজনীতির প্রোজ্জ্বল পুরুষ জগলুল

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০১৮, ৯.১৬ এএম
  • ৩৮৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলায় ক্যাডার পালন করে রাজনীতি করেন অনেক নেতা। এটা সাধারণ মানুষও প্রকাশ্যে অপ্রকাশ্যে বলে থাকেন। নানা কর্মসূচিতে ক্যাডার বেষ্টিত হয়ে তারা কর্মসূচিও পালন করেন। কিন্তু ব্যতিক্রম ছিলেন আয়ূব বখত জগলুল। রাজনীতিকে কলুষমুক্ত ও জনবান্ধব করতে তিনি কখনও ক্যাডারভিত্তিক রাজনীতি করেননি। শিক্ষিত, ভদ্র, বিনয়ী ও মেধাবীদের নিয়েই তিনি রাজনীতি করতে পছন্দ করতেন। একারণে তৃণমূলের আনকোরা তরুণকেও দলের দায়িত্ব দিয়ে তাদের কাছ থেকে নেতৃত্ব আদায় করে নিয়েছিলেন তিনি।
গত বৃহষ্পতিবার অকাল মৃত্যুর পর এসব কথাই ঘুরে ফিরে আলোচনা করছেন রাজনীতি সচেতন সাধারণ মানুষ।
জাসদ নেতা সালেহীন চৌধুরী শুভ বলেন, আয়ূব বখত জগলুল ছিলেন ¯্রােতের বিপরিতে এক ভিন্ন ধরনের সৃজনশীল রাজনীতিবিদ। অন্যান্য নেতারা নিজেদের সুবিধালাভ ও শক্তিপ্রদর্শনের জন্য ক্যাডার পোষলেও জগলুলের শত্রুরাও তার এই সমালোচনা করতে পারবেনা। তিনি ক্যাডার ছাড়াই দীর্ঘ ৪০ বছর দাপটের সঙ্গে রাজনীতি করে গেছেন।
মার্কসবাদী চিন্তাবিদ, প্রভাষক এনামুল কবির বলেন, আয়ূব বখত জগলুল ভিড়ের মধ্যেই ছিলেন পৃথক, ভিড়ের মধ্যেও তার সততা ছিল প্রশ্নাতীত। তিনি রাজনীতির মাঠেও ছিলেন অন্যরকম এক প্রোজ্জ্বল মানুষ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!