স্টাফ রিপোর্টার::
নিষিদ্ধ ঘোষিত সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসেফ বখত রাদ কে সিলেট থেকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার সকালে তাকে সিলেট মহানগরীর চৌহাট্টা এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে। দুপুরে তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় নিয়ে আসা হয়।
রাদ সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া মামলার আসামি। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো রতন সেখ জানান তাকে আদালতে সোপর্দ করা হবে।
গতকাল সোমবার আসেফ বখত রাদের নেতৃত্বে শেখ হাসিনার জন্মদিনের একটি ঝটিকা মিছিলের ভিডিও আপলোড করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।এরপর তাকে গ্রেফতার করা হয়।