1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা নিয়োগপত্র না পাওয়ায় পুনঃতদন্তের সিদ্ধান্ত সরকারের সুনামগঞ্জে আনসার-ভিডিপির ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নরুল্লা-বিছনা গ্রামের কুস্তিখেলায় সিদ্ধান্ত না মেনে মাঠে আমিনকে পিটিয়ে খেলা পণ্ড সুনামগঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি নোমান, সম্পাদক দুলাল সুনামগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেতৃবৃন্দের মতবিনিময় ছাতকে নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা বেপরোয়া সিএনজি কেড়ে নিলো বাণীপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রুবির প্রাণ গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবিরের মধ্যে চারঘন্টা ব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া: বিএনপি নেতার পেট্টল পাম্প ও জামায়াতের অফিস ভাংচুর সুনামগঞ্জে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ ও সচেতনতামূলক র‍্যালি সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানিতে নাগরিকরা তুলে ধরলেন দুর্ভোগের কথা

নরুল্লা-বিছনা গ্রামের কুস্তিখেলায় সিদ্ধান্ত না মেনে মাঠে আমিনকে পিটিয়ে খেলা পণ্ড

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮.২৭ পিএম
  • ৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় কুস্তি খেলায় রেফারি বা আমিনের সিদ্ধান্ত মেনে না নেওয়াকে কেন্দ্র করে মাঠে ঢুকে আমিনকে মারধরের ঘটনা ঘটেছে। শনিবার জেলার একটি গ্রামে নরুল্লা ও বিছনা গ্রামের মধ্যে অনুষ্ঠিত কুস্তিখেলার ‘দাগার’ পর্বে এ ঘটনা ঘটে। এ ঘটনায় খেলাটি অনিষ্পন্ন অবস্থায় বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নরুল্লা গ্রামের মাঠে কুস্তিখেলা চলাকালে সিনিয়র আমিন আবুল হোসেনের (বৈষবেড়) একটি সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে কয়েকজন গ্রামবাসী মাঠে ঢুকে আমিন আবুল হোসেনকে মারধর করেন। এতে খেলার পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খেলা বন্ধ করে দেওয়া হয়।
কুস্তি সুনামগঞ্জের গ্রামীণ জনপদের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী খেলা। এ খেলাকে ঘিরে প্রতিবছর বিভিন্ন গ্রামে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। তবে খেলায় আমিনের সিদ্ধান্তকে কেন্দ্র করে এ ধরনের হামলার ঘটনায় কুস্তিপ্রিয় গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!