1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

সুনামগঞ্জে র‌্যাব-বিজিবি ও মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে ভারতীয় মদ আটক

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭, ১১.০৬ এএম
  • ৬৪২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে র‌্যাব-বিজিবি ও মাদকদ্রব্য অধিদপ্তরের পৃথক অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এসব মদ চোরাচালানের মাধ্যমে বিক্রি করার জন্য ভারত থেকে নিয়ে আসা হয়েছিল। সোমবার সুনামগঞ্জের জগন্নাথপুর, তাহিরপুর ও সদর উপজেলা থেকে সর্বমোট ২৩০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকাবারী বাহিনী। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বোধরাই নোয়াগাও গ্রামে সোমবার সকালে অভিযান চালায় র‌্যাব ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে গ্রামের ময়না মিয়ার ছেলে শাহিন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তার বসতঘরের চৌকির নিচ থেকে ২০২ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় শাহিন মিয়া। সুনামগঞ্জ-২৮ বিজিবি রবিবার রাতে তাহিরপুর সীমান্তের বড়গোপটিলা থেকে আরো ২০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করেছে। একই ব্যাটালিয়নের বনগাও বিপির জোয়ানরা সোমবার সকালে নয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে আরো ৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। তবে এসব ঘটনায় কাউকে আটক করা যায়নি। র‌্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান ও সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে.ক. নাসির উদ্দিন আহমেদ পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!