1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৯.৩২ পিএম
  • ৩৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তাঁর অভিযোগ, রাজনৈতিক দলগুলো সরকারের প্রতি যে আস্থা রেখেছিল, সরকার সেই আস্থার মর্যাদা রাখতে ব্যর্থ হয়েছে।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জেএসডির ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ফ্যাসিবাদবিরোধী অংশীদারির গণতন্ত্র প্রতিষ্ঠা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

জুলাই সনদ নিয়ে জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের ঐকমত্য কমিশনের প্রস্তাবের বিরোধিতা করে মির্জা ফখরুল বলেন, “জাতীয় নির্বাচনের আগে কোনো গণভোটের সুযোগ নেই।”

তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকটের জন্য দায়ী বর্তমান সরকার। প্রায় এক বছর ধরে আলোচনার মাধ্যমে যে সমঝোতা হয়েছে, তা রাজনৈতিক দলগুলো সই করেছিল আস্থার ভিত্তিতে, কিন্তু সরকার সেই আস্থা ভঙ্গ করেছে।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বিএনপি সংস্কারের বিপক্ষে—এমন প্রচারণা শুধু জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে।

তিনি বলেন, “দেশের মানুষ প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন চায়, কিন্তু একটি মহল সেই নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।”

মির্জা ফখরুল আরও বলেন, জনগণের প্রধান দাবি হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, এবং সেই দাবিতে যেন কেউ বাধা না দেয়। তাঁর মতে, বিভ্রান্তি সৃষ্টি করছে রাজনৈতিক দল নয়, বরং ঐকমত্য কমিশনই এই বিভ্রান্তির মূল উৎস।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!