1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

ধর্মপাশায় বিএনপির কৃষক সমাবেশ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০১৭, ১০.৪০ এএম
  • ৪০০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
হাওরের বাঁধ-দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে সুনামগঞ্জের হাওর উপজেলা ধর্মপাশায় কৃষক সমাবেশ করেছে স্থানীয় বিএনপি। সমাবেশে বক্তারা দুর্নীতিবাজদের শাস্তির আওতায় এনে ফসলহারা ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারি বরাদ্দ যারা অনিয়ম করে আতœাসাত করছে তাদেরও শাস্তি দাবি করেন। মঙ্গলবার দুপুরে উপজেলার জয়শ্রী ইউনিয়ন বিএনপি আয়োজিত কৃষক সমাবেশে এসব কথা বলেন বক্তারা।
জয়শ্রী খাদ্যগুদাম প্রাঙ্গনে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাবেক সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ডা. রফিকুল ইসলাম চৌধুরী। জয়শ্রী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এমএ কালাম আজাদ’র সঞ্চালনায় কৃষক সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক ইসতিয়াক হোসেন চৌধুরী স্বপন, সাবেক প্রচার সম্পাদক মজিবুর রহমান মজুমদার, জেলা বিএনপি’র সাবেক সদস্য জুলফিকার আলী ভুট্টো, উপজেলা বিএনপি’র সহ সভাপতি আফসারুল আলম চন্দন পীর, সুখাই রাজাপুর দক্ষিণ ইউপি বিএনপি’র সভাপতি সালাউদ্দিন মাহতাব, পাইকরাটি ইউপি বিএনপি’র সভাপতি মাহবুব আলম মুর্শেদ, সেলবরষ ইউপি বিএনপি’র সাধারন সম্পাদক সাদেক তালুকদার, সুখাইর রাজাপুর উত্তর বিএনপি’র সভাপতি বশির আহম্মদ, ধর্মপাশা সদর ইউপি বিএনপি’র সভাপতি নুরুল ইসলাম বিএইসি, ধর্মপাশা উপজেলা কৃষক দলের আহবায়ক মো. খোকা মিয়া, মধ্যনগর থানা কৃষক দলের আহবায়ক কাজল কান্তি রায়, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক হামিদুল ইসলাম চৌধুরী মিলন প্রমুখ।
বক্তারা বলেন, হাওরের ফসল তলিয়ে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকার যে যতসামান্য প্রণোদনা দিয়েছে তাও লুটেপুটে খাচ্ছে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীসহ স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা। তাদেরও বিচার দাবি করেন বক্তারা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!