1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

মাশার কণ্ঠে শচীন কর্তার ‘রঙ্গিলা’ গানটি

  • আপডেট টাইম :: রবিবার, ৯ জুন, ২০২৪, ১.২৬ পিএম
  • ১২৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
বাংলা সংগীতের জনপ্রিয় পুরনো গান নতুন আয়োজনে উপস্থাপন করছে সংগীত পরিচালক পাভেল আরিনের ‘লিভিং রুম সেশান’। সংগীতের নতুন এই প্ল্যাটফর্ম এবার নিয়ে এল শচীন দেব বর্মণের ‘রঙ্গিলা’ গানটি।

লিভিং রুম সেশানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টাইম জোন নিবেদিত লিভিং রুম সেশানের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। গানে কণ্ঠ দিয়েছেন এই প্রজন্মের শিল্পী মাশা ইসলাম।

পাভেল আরিন বলেন, “লিভিং রুম সেশনের গানগুলো যখন বাছাই করা হচ্ছিল, তখন শচীন দেব বর্মণের বেশ কিছু গান আমাদের তালিকায় ছিল। তার মধ্যে ‘রঙ্গিলা’ গানটি বাছাই করার একটা বিশেষ ঘটনা রয়েছে। আর সেটা আমার শৈশবের স্মৃতির সঙ্গে সম্পর্কিত।

“ছোটবেলায় নানিবাড়ি যেতে খেয়া পার হতে হত। তখন খেয়া মাঝির মুখে প্রথম এই গানটি আমার শোনা। সেই থেকে গানটি কানে লেগে আছে। পরে জানতে পারি গানটি শচীন দেব বর্মণের।”

গানের নতুন সংগীতায়োজন নিয়ে পাভেল বলেন, “মাশা ইসলাম যত্ন করে গানটি ধারণ করেছেন। সংগীতায়োজনে চেষ্টা করেছি গানের বাণী এবং গায়কিকে প্রাধান্য দিতে। আশা করি গানপ্রেমী শ্রোতাদের নতুন সাউন্ডে রঙ্গিলা গানটি ভালো লাগবে।”

গানের অডিও প্রোডাকশান করেছে বাটার কমিউনিকেশন। ভিডিও নির্মাণ করেছেন মারুফ রায়হান। পরিবেশনায় থাকছে মাশরুম এন্টারটেইনমেন্ট।

এর আগে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সাধক জালাল খাঁ, সতীশচন্দ্র গোঁসাই, হাসান মতিউর রহমান এবং গীতকার মোয়াজ্জেম হোসেনের কথায় আলেয়া বেগমের একটি গান প্রকাশিত হয়েছে লিভিং রুম সেশান থেকে।

এ প্লাটফর্মে প্রকাশিত গানগুলোতে মুজিব পরদেশী, কনা, ইমরান, কাজল দেওয়ান, জাহিদ নীরব ও ইন্নিমাকে গাইতে দেখা গেছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!