1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

যুক্তরাষ্ট্রের চমক দেখে উইলিয়ামসন বললেন, ‘এটাই ক্রিকেটের আসল সৌন্দর্য’

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ জুন, ২০২৪, ১.০৮ পিএম
  • ১৩১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
পাকিস্তানকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজকদের এমন পারফরম্যান্স মন জয় করে নিয়েছে কেন উইলিয়ামসনের। মুগ্ধ নিউ জিল্যান্ড অধিনায়ক বলেছেন, এসব ম্যাচই ক্রিকেটের সৌন্দর্য।

ডালাসে বৃহস্পতিবার রোমাঞ্চ-উত্তেজনা ছড়ানো ম্যাচে সুপার ওভারের রুদ্ধশ্বাস লড়াইয়ে পাকিস্তানকে হারায় যুক্তরাষ্ট্র। মূল ম্যাচে পাকিস্তান করে ৭ উইকেটে ১৫৯ রান। ৩ উইকেট হারিয়ে স্বাগতিকরাও থামে সমান রানে।

এরপর সুপার ওভারে ১৮ রান করে পাকিস্তানকে ১৩ রানে থামায় যুক্তরাষ্ট্র। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমবার খেলতে নেমে উপহার দেয় ঐতিহাসিক এক জয়। চলতি বিশ্বকাপে প্রথম অঘটনের জন্ম তাদের হাত ধরেই।

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের চলমান এই টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা বাড়িয়ে ১৬ থেকে ২০ করেছে আইসিসি। পাকিস্তান-যুক্তরাষ্ট্র ম্যাচের পর কিছুটা প্রশংসা পাচ্ছে তারাও। টুর্নামেন্টে দল সংখ্যা বাড়ানোয় সহযোগী দেশগুলোর এমন পারফরম্যান্স দেখা যাচ্ছে বলে মনে করছেন উইলিয়ামসন। গায়ানা থেকে ভিডিও কলে সাংবাদিকদের তিনি বলেছেন, সম্প্রসারিত টুর্নামেন্ট ক্রিকেটের উন্নতির পথে দারুণ এক পদক্ষেপ।

“এই ধরনের টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা দলগুলোকে কেবল উপকৃতই করবে। টুর্নামেন্টের সময় যেকোনো কিছু ঘটতে পারে, আর এটাই খেলাটির সৌন্দর্য। তবে এটা ক্রিকেটের উন্নতির জন্য দারুণ কিছু।”

পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ম্যাচটি গায়ানায় বসে দেখেছেন উইলিয়ামসন। তার মতে, এসব টুর্নামেন্টে সব দলের দারুণ সম্ভাবনা থাকে ভালো করার।

“দুর্দান্ত একটা ক্রিকেট ম্যাচ ছিল। টেস্ট খেলুড়ে দেশগুলোর বিপক্ষে খেলার অভিজ্ঞতা থাকুক বা না থাকুক, এসব টুর্নামেন্টে সব দলেই প্রতিভাবান খেলোয়াড় থাকে। ওই দিন আপনি কেমন খেলেন (ফল) তার ওপর নির্ভর করে।”

গায়ানায় শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে নিউ জিল্যান্ড।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!