1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

শাল্লায় ভিজিএফের চাল চুরি করে জেলে ইউপি সদস্য

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ জুন, ২০২৩, ১০.৫৮ পিএম
  • ১৩৭ বার পড়া হয়েছে

শাল্লা প্রতিনিধি :
সুনামগঞ্জের শাল্লায় ঈদ উপলক্ষ্যে সরকারের দেয়া দুস্থ ও দরিদ্রদের মাঝে ভিজিএফের চাল চুরির অপরাধে উপজেলার ১নং আটগাঁও ইউপির ৪নং ওয়ার্ডের সদস্য আব্দুর রাজ্জাককে জেলে পাঠিয়েছে পুলিশ। রোববার (২৫জুন) পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলা নং (৩)।
ঘটনাটি ঘটেছে শনিবার (২৪জুন) দিবাগত রাত আড়াইটায়।

জানা যায়, ওই ইউপির ৪নং ওয়ার্ড সদস্য আব্দুর রাজ্জাক ভিজিএফের চাল দরিদ্রদের মাঝে বিতরণ না সাড়ে ৭বস্তা চাল আত্মসাৎ করার জন্য নিজের ঘরে রেখে দেন। পরে স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে রাতেই পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব বলেন প্রায় ৩৪০ কেজি ভিজিএফের চাল ৪নং ওয়ার্ড সদস্য আব্দুর রাজ্জাকের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।
এবিষয়ে শাল্লা থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন আটগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য আব্দুর রাজ্জাক সরকারের দেয়া চাল দুস্থদের মাঝে বিতরণ না করে তার নিজ ঘরে রেখে দেন। গতকাল (২৪জুন) গভীর রাতে সাড়ে ৭বস্তা চালসহ মেম্বারকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ (২৫জুন) তাকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!