1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

মালিতে বোমায় আহত বাংলাদেশি ৩ শান্তিরক্ষী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ১২.০২ এএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে কর্মরত বাংলাদেশের তিন সৈন্য রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে আহত হয়েছেন।

সোমবার আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস পালনের মধ্যে বাংলাদেশ পুলিশ এই খবর দেয়।

আহতরা সবাই পুলিশ বাহিনীর সদস্য। তবে তাদের নাম জানায়নি পুলিশ।

পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালির স্থানীয় সময় রোববার সকালে এ ঘটনা ঘটে। শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের (ব্যানএফপিইউ) টহল টিমের গাড়ি বহর লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটান হয়।

এতে পুলিশ সদস্যদের বহনকারী আর্মাড পারসোনেল ক্যারিয়ারটি (এপিসি) ক্ষতিগ্রস্ত হয় এবং তিনজন আহত হন।

মালির তিম্বুক্ত অঞ্চলের গুন্দাম সুপার ক্যাম্প হতে আনুমানিক ১৫ কিলোমিটার দূরে গুন্দাম-তংকা-নিয়াফুংকে হাইওয়ের পাহাড় সংলগ্ন মরুভূমির রাস্তায় এই ঘটনা ঘটে বলে বিজ্ঞপ্তিতে জানান হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!