1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সুনামগঞ্জে মহান একুশে উদযাপিত : বাঙালি সংস্কৃতি বিরোধীদের প্রতিরোধের প্রত্যয়

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩, ১.২৫ পিএম
  • ১৫৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস মহান একুশে উদযাপিত হয়েছে। সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন, রাজনৈতিক, সামাজিক, সাংষ্কৃতিকসংগঠনসহ বিভিন্ন সংগঠন একুশের প্রথম প্রহরেই ভাষাশহিদদের প্রতি অতল শ্রদ্ধা জানিয়ে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোরে প্রভাতফেরি করে ফুলের ঢালা নিয়ে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন। এছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শ্রদ্ধাঞ্জলি ও আলোচনাসভায় সুধীজন মহান একুশের অম্লান চেতনায় উজ্জীবিত হয়ে বাঙালি সংস্কৃতিবিরোধীদের প্রতিরোধের অঙ্গিকার করেছেন।
একুশের প্রথম প্রহরে সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরী ও পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি দেন। পরে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক পলিন বখতের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ শ্রদ্ধাঞ্জলি দেয়। এছাড়াও সুনামগঞ্জ জেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জেলা বিএনপি, সুনামগঞ্জ পৌরসভা, জেলা পরিষদ, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ, জেলা স্বাস্থ্যবিভাগ, এলজিইডি, গণপূর্ত, পুলিশ বিভাগ, পুনাক, স্বাস্থ্য বিভাগ, গণস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষাপ্রকৌশল অধিদপ্তরসহ শহরের সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে। সকালে প্রভাতফেরি করে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা নগ্নপায়ে শহিদ মিনারে এসে ফুলেল শ্রদ্ধা জানায়।
এছাড়াও সুনামগঞ্জ কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, সুনামগঞ্জ মহিলা পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন।
শ্রদ্ধাঞ্জলি পরবর্তী আলোচনাসভায় বক্তারা বলেন, ভাষা আন্দোলনের পথধরেই একাত্তরের রক্তগঙা পেরিয়ে বাঙালি স্বাধীন সার্ভভৌম দেশ পেয়েছে। এদেশ যাতে অন্ধকার গোষ্ঠী মাথা তুলে বাঙালিদের কোন ক্ষতি না করতে পারে সেদিকে সজাগ থাকতে হবে। ধর্মান্ধগোষ্ঠী, মৌলবাদী গোষ্ঠী ও বাঙালি সংস্কৃতিবিরোধী শক্তিকে প্রতিরোধের আহ্বান জানান বক্তারা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!