1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জে পরিবহন ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ৬.২৫ পিএম
  • ২২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
পরিবহন মালিক সমিতির ডাকা দুদিনের অবরোধের কারণে সারাদেশের সঙ্গে সুনামগঞ্জের সরাসরি যান চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার ১৮ অক্টোবর সকাল থেকে কোন দূরপাল্লার বাস, মিনিবিাস, মাইক্রোবাস, ট্রাকসহ যান চলাচল বন্ধ রয়েছে। যার ফলে যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। পরিবহন মালিকরা সিএনজি অটোরিক্সা মহাসড়কে বন্ধের দাবিতে অবরোধ ডাকা হয়েছে বলা হলেও সুনামগঞ্জ জেলা বিএনপি জানিয়েছে আগামীকাল সিলেটে বিএনপির সমাবেশে বাধা দিতেই এই অবরোধের ডাক দেওয়া হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০ টায় মল্লিকপুর বাসস্টেশনে গিয়ে দেখা যায় জেলার বিভিন্ন এলাকা থেকে যাত্রীরা সিলেট যাওয়ার জন্য বাস স্টেশনে এসেছেন। বাস স্টেশনে এসে দেখেন সড়কে এলোমেলো ও ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে বাস। বিরতিহীন কাউন্টার বন্ধ। এই অবস্থায় দূর দূরান্ত থেকে এসে তারা দুর্ভোগে পড়েছেন।
তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্ত গ্রাম ইসমাইল মিয়া (৫০) সিলেট যাওয়ার জন্য ৩০০ টাকা ভাড়ায় মোটর সাইকেল দিয়ে সুনামগঞ্জ বাসস্টেশনে এসেছেন। এসে দেখেন সিলেটে কোন বাস যাচ্ছেনা। রাস্তাও ফাকা। ইসমাইল মিয়া বলেন, আমি গরিব মানুষ। কাজ করে খাই। ৩০০ টাকায় মোটর সাইকেল ভাড়া করে সুনামগঞ্জ স্টেশনে এসে দেখি কোন যানবাহন চলছেনা। এখন জরুরি কাজে যোগ দিতে আমার সিলেট যেতে হয়। যাওয়ার কোন উপায় দেখছিনা।
লাউড়েরগড় গ্রামের শ্রমিক আবু বকর সিদ্দিক (৩৫) মোটর সাইকেল ভাড়া করে সুনামগঞ্জ শহরে এসেছেন সিলেট যাওয়ার জন্য। সেখানে এক ব্যবসায়ীর অধীনে তিনি কাজ করেন। বাড়ি নিয়ে ছুটি এসেছিলেন। আজ সুনামগঞ্জে এসে জানতে পারেন দুদিনের পরিবহন ধর্মঘট। তিনি বলেন, আমি আজ স্টেশনে এসে দেখি আমার মতো অনেক মানুষ স্টেশনে জড়ো হয়েছেন। নারী, বৃদ্ধ ও শিশুসহ অনেকে দূর দূরান্তে যেতে চান। কিন্তু কেউ যানবাহন পাচ্ছেনা। দূর থেকে আসায় তাদের সময় ও অর্থ অপচয় হয়েছে।
সুনামগঞ্জ সদর উপজেলার জগাইর গাঁও গ্রামের আব্দুল্লাহ (৫৫) বলেন, আমার স্ত্রী ও সন্তানদের নিয়ে শশুর বাড়ি অনুষ্ঠানে যোগ দিতে এসেছি। এখন স্টেশনে এসে দেখি সব বাস এলোমেলো রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে আছে। সিলেটের উদ্দেশ্যে কোন বাস যাচ্ছেনা এবং আসছেওনা। এখন কিভাবে যাবো উপায় দেখছিনা।
সুনামগঞ্জ পরিবহন মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক বলেন, সুনামগঞ্জ-সিলেট সড়কেরর লামাকাজি সেতুতে টোল আদায় বন্ধ, মহাসড়কে সিএনজি চলাচল বন্ধ এবং সুনামগঞ্জ বাসস্টেশন আধুনিকায়নের দাবিতে আমরা পূর্বনির্ধারিত পরিবহন ধর্মঘট পালন করছি। কোন রাজনৈতিক সিদ্ধান্তে আমরা ধর্মঘট পালন করছিনা।
সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল বলেন, আমাদের সিলেট মহাসমাবেশে নেতাকর্মীদের যোগদানে বাধা দিতেই সরকার পরিবহন সংশ্লিষ্টদের মাধ্যমে এই ধর্মঘট ডেকেছে। এভাবে সরকারি অবরোধ দিয়ে আমাদের সমাবেশ থেকে জন¯্রােত আটকানো যাবেনা। তিনি বলেন, সরকার এই কাজ করে আরো নিন্দিত হচ্ছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!