1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জেলা ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ ছাতকে আনোয়ার হোসেন রনিকে গণপিটুনি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি পাবনার ড. মোহাম্মদ জাকির হোসাইন আয়ারল্যান্ডে ফুটবল রেফারিং পরীক্ষায় সুনামগঞ্জের তরুণ ফুটবলার অলিউর উত্তীর্ণ সুনামগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গার চালান জব্দ আল-আকসা মসজিদে ইবাদতরত মুসল্লিদের ছত্রভঙ্গ করতে ইসরায়েলিদের গ্রে/নেড নিক্ষেপ, আটক ৪ শতাধিক মুসল্লি মাদকবিরোধী সচেতনতামূলক অনলাইন কুইজ প্রতিযোগিতায় প্রথম হলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি তারেক সুনামগঞ্জের হালুয়ারগাঁওয়ের ৫ম শ্রেণির ছাত্রীকের ধ/র্ষণ চেষ্টার মামলায় আব্দুল কাহারের ১০ বছরের সশ্রম কারাদণ্ড জামালগঞ্জে ৪০ লাখ টাকার সঞ্চয় নিয়ে উধাও এনজিও পল্লী বন্ধুৃ, বিপাকে শতাধিক গ্রাহক সুনামগঞ্জে বন্যাদুর্গত ৫ শতাধিক মানুষ পেলো বিজিবির ত্রাণ ও চিকিৎসাসেবা

নিয়ম বহির্ভূত ফি ফেরত দিচ্ছে সুনামগঞ্জ সরকারি এসসি গার্লস হাইস্কুল কর্তৃপক্ষ

  • আপডেট টাইম :: শনিবার, ২২ জানুয়ারী, ২০২২, ১০.৩৪ পিএম
  • ২৭৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সরকারি বিধি ভেঙ্গে নিয়ম বহির্ভূতভাবে ছাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ফি নেওয়ার পর ফেরত দিচ্ছেন সরকারি এসসি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টরা। ৩৪ জনের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ফিস ফেরত দেবার কথা স্বীকার করেছেন প্রধান শিক্ষক হাফিজ মাওলানা মশহুদ চৌধুরী। উল্লেখ্য সরকারি এসসি গার্লস হাইস্কুল ছাড়া এই ফি জেলা শহরের আর কোন স্কুল কর্তৃপক্ষ আদায় করেনি।
জানা গেছে গত বছর করোনাকালে সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। তাই শিক্ষার্থীদের কাছ থেকে সরকারি কোন ফিস প্রদানেরও নির্দেশনা ছিলনা। কিন্তু সুনামগঞ্জ এসসি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক হাফিজ মাওলানা মশহুদ চৌধুরী কোন লিখিত নোটিশ না দিয়ে শিক্ষকদের মাধ্যমে অভিভাবকদের মোবাইলে এসএমএস দিয়ে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী ২৪০জন ছাত্রীর কাছ থেকে ১৬৯২ টাকা প্রদানের নির্দেশনা দেন। এসএমএসে ১৬৯২ টাকা দেবার কথা থাকলেও বাস্তবে ১৮৭২ টাকা আদায় করেন তারা। এসসি গার্লস হাস্কুল ছাড়া জেলা শহরের আর কোন স্কুল এই ফিস আদায় করেনি। বেতন, টিফিন, শাখা, চিকিৎসা, মুদ্রণ ফিসহ নানা ফির কথা বলে ছাত্রী ও অভিভাবকদের বাধ্য করে নিয়ম বহির্ভূত ফি আদায় করেছিলেন তারা। ক্ষুব্দ অভিভাবকরা এ নিয়ে কথা বললে বিষয়টি আলোচনায় আসে। তবে প্রতিবাদী অভিভাবকদের শিক্ষার্থীদের প্রচ্ছন্ন হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। নিয়ম বহির্ভূতভাবে ছাত্রীদের জিম্মি করে ফি নেওয়ার ঘটনাটি উর্ধতন কর্তৃপক্ষ অবগত হলে তারা সরকারি নির্দেশনার আলোকে ফি নেওয়া বন্ধের নির্দেশনা দেন এবং যাদের কাছ থেকে ফি নেওয়া হয়েছে তাদের টাকা ফেরত দানের নির্দেশনা দেন। এই নির্দেশনা পেয়ে নিয়ম বহির্ভূত নেওয়া ফি শনিবার থেকে ফেরত দেওয়া শুরু করেছে স্কুল কর্তৃপক্ষ।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক বলেন, করোনাকালে পুরোপুরি শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল। কিন্তু প্রধান শিক্ষক কোন কাগুজে ডকুমেন্ট না দিয়ে, নোটিশ না টাঙ্গিয়ে মেবাইল এসএমএসে ১৬৯২ টাকা প্রদানের নির্দেশনা দিয়ে ১৮৭২ টাকা আদায় করেছেন। যারা প্রতিবাদ করেছিলেন তাদের সন্তানদের হুমকি ধমকি দেওয়া হয়েছে। তিনি বলেন, এই দুর্নীতি যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
অভিযুক্ত প্রধান শিক্ষক হাফিজ মাওলানা মশহুদ চৌধুরী বলেন, আমরা মাত্র ৩৪ জনের কাছ থেকে টাকা নিয়েছিলাম। সমালোচনার পর তাদের টাকা ফেরত দিচ্ছি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!